নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের নয়ডার এক আবাসিক কমপ্লেক্সর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, এক মহিলার চুল ধরে মারছেন অন্য মহিলা। চারদিক থেকে বাধা আসলেও সেসবের তোয়াক্কা করছেন না নিগ্রহকারী। তিনি তার মতো অন্য মহিলার চুল ধরে টানছেন এবং চিৎকার করেছেন। গোটা ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। স্বভাবতই সেটি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি।
ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলাকে জোর করে আর এক মহিলা চুল ধরে মাটিতে চেপে বসিয়ে রেখেছেন। চুলের মুঠি ধরেই তিনি চিৎকার করছেন, “পুলিশ ডাকো, পুলিশ ডাকো, ওর সাহস কী করে হল?”
ঘটনাটি ঘটেছে নয়ডার ১৬৮ নম্বর সেক্টরের পারস সিজন সোসাইটিতে। অন্যান্য বাসিন্দাদের হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্তর চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি। তবে বোঝা গিয়েছে যে যে মহিলা নীচে বসে পড়েছিলেন তিনি অন্য মহিলার মাকে উদ্দেশ্য করে কোনও অশ্লীল ভাষা প্রয়োগ করেছিলেন। তাতেই রেগে গিয়ে এই কীর্তি করেন অন্য মহিলা। তাঁকে বারবার বলতে শোনা যায়, “পুলিশ কো বুলাও, মা কো গালি দি হ্যায় মেরে। মা কো গালি ক্যায়সে দি।”
অন্যরা যখন ওই মহিলাকে অনুরোধ করছেন আর এক মহিলার চুল ছেড়ে দেওয়ার জন্য তখন যারা অনুরোধ করছিলেন তাঁদের তিনি হুমকি দেন যে প্রয়োজন হলে তাঁদের চুলও টেনে ধরবেন।
नोएडा के सेक्टर-168 की Paras Seasons सोसाइटी में दो महिलाओं के बीच मारपीट का वीडियो वायरल।pic.twitter.com/zxHA2PGIOv
— Greater Noida West (@GreaterNoidaW) April 12, 2025
খবর অনুসারে, ঘটনার একদিন আগে হোয়াটস অ্যাপ কল নিয়ে মহিলাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অভিযোগ, অশ্লীল ভাষা ব্যবহার করে তর্কাতর্কি হয়, যা উত্তেজনার সূত্রপাত করে। তার ফলেই মহিলাদের মধ্যে এমন সংঘর্ষের সূত্রপাত হয়।