Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটকে ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ আদলে চালু হলো ‘গৃহলক্ষ্মী’ যোজনা

বাকি চার প্রতিশ্রুতিও আগামী মন্ত্রিসভার বৈঠকের পরে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটকে সিদ্দারামাইয়ের নেতৃত্বাধীন নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ভোটের আগে দেওয়া কংগ্রেসের পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ছাড়পত্র দেওয়া হলো। আর প্রথমেই পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর আদলে ‘গৃহলক্ষ্মী যোজনা’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি চার প্রতিশ্রুতিও আগামী মন্ত্রিসভার বৈঠকের পরে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পাঁচ প্রতিশ্রুতি কার্যকর করতে যে ৫০ হাজার কোটি টাকা হবে তার সংস্থানও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কংগ্রেসের পক্ষ থেকে মোট পাঁচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই পাঁচ প্রতিশ্রুতিতে বলা হয়েছিল, রাজ্যে দল সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে ‘গৃহজ্যোতি’ যোজনায় বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যু‍ৎ সরবরাহ করা হবে। ‘গৃহলক্ষ্মী’ যোজনায় প্রত্যেক মহিলাকে মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। ‘অন্নভাগ্য’ যোজনায় দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারকে প্রতি মাসে ১০ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হবে। মহিলাদের বিনামূল্যে বাসে চড়ার সুযোগের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ডিপ্লোমাধারীদের মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হবে।

কংগ্রেসের ওই পাঁচ প্রতিশ্রুতি কন্নড়বাসীদের মনে ব্যাপক সাড়া ফেলেছিল। বিজেপির পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়েছিল, কংগ্রেসের পক্ষ থেকে ভাঁওতা দেওয়া হচ্ছে। যদিও পদ্ম শিবিরের ওই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখান করেছেন কন্নড়বাসী। বরং কংগ্রেসের প্রতিশ্রুতির ওপরে ভরসা রেখেছেন। শনিবার দুপুরেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল সিদ্দারামাইয়া। আর শপথগ্রহণের পরেই বৈঠকে বসেছিল নতুন মন্ত্রিসভা। ওই মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে ছিল কন্নড়বাসী।

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তান যেতে চান কর্নাটকের মন্ত্রী

ওয়াকফ : স্ট্যালিন-মমতা-সিদ্দারামাইয়াকে চিঠিতে কী বললেন মেহবুবা মুফতি ?

‘মোদির মতো মিথ্যাবাদী আমি কখনও দেখিনি’, মন্তব্য কর্নাটকের মুখ্যমন্ত্রীর

‘অন্নভাগ্য’ যোজনা চালুতে কর্নাটককে চাল দিতে নারাজ ‘বিজেপি বান্ধব’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

কর্নাটকে অর্থ-সহ একাধিক দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী পদে ডিকে শিবকুমার

কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মোবাইল ফোন থেকে শত হস্ত দূরে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00