Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী পদে ডিকে শিবকুমার

কর্ণাটকের দুই বর্ষীয়ান নেতার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। শনিবার বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে কর্ণাটকের রাজ্যপাল টি গেহলট (Governor Thaawarchand Gehlot) শপথবাক্য পাঠ করান তাঁকে। এদিন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার।

শনিবার কর্ণাটকের দুই বর্ষীয়ান নেতার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি এবং কর্ণাটকের রাজ্য স্তরের কংগ্রেস নেতারা। এই শপথ অনুষ্ঠানকে বিরোধী ঐক্যের মঞ্চ হিসাবে কাজে লাগাতে চেয়েছিল কংগ্রেস। সেই উদ্দেশ্যে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির প্রধান নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যেতে পারেননি। তৃণমূল কংগ্রেসের তরফে কাকলি ঘোষ দস্তিদারকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ, এনসিপি প্রেসিডেন্ট শরদ পওয়ার। উপস্থিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শনিবার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন কেএইচ মুনিয়াপ্পা, কেজে জর্জ, জি পরমেশ্বর, এমবি পাতিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00