Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মোদির মতো মিথ্যাবাদী আমি কখনও দেখিনি’, মন্তব্য কর্নাটকের মুখ্যমন্ত্রীর

রবিবার মহারাষ্ট্রের মুম্বইয়ে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বিজেপি ও সঙ্ঘ পরিবারকে নিশানা করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার সরাসরি মিথ্যাবাদী বলে নিশানা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ায়া। রবিবার মহারাষ্ট্রের মুম্বইয়ে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বিজেপি ও সঙ্ঘ পরিবারকে নিশানা করেন তিনি। কংগ্রেস নেতা অভিযোগ করে বলেন, দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির।

বিজেপিকে আক্রমণ করে সিদ্দারামাইয়া বলেন, বিজেপির কারণে সংবিধান এবং দেশের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তাঁকে ‘বড় মিথ্যাবাদী’ বলে অভিযুক্ত করেছেন। সেই সঙ্গে মোদির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘আচ্ছে দিন’ কোথায় বলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার 40 বছরের রাজনৈতিক কেরিয়ারে, আমি মোদির মতো মিথ্যা কথা বলে এমন একজন প্রধানমন্ত্রী দেখিনি। ২০১৪ সালে, তিনি প্রচার করেছিলেন, জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুই কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন, ‘আচ্ছে দিন’ আনার কথাও বলেছিলেন। কিন্তু ‘আচ্ছে দিন’ কা কেয়া হুয়া?’

তিনি বলেন, চলতি বছরে কর্নাটকের বিধানসভা ভোটের আগে তিনি এবং কংগ্রেস নেতা ডিকে শিবকুমার রাজ্যের প্রতিটি কোণে ঘুরে বিজেপির দুর্নীতি ব্যাখ্যা করেছেন। সেইভাবে আগামী ২০২৪ সালের লোকসভা ভোটকে মাথায় রেখে এর পুনরাবৃত্তি করতে হবে। কংগ্রেস কর্মীদের বিজেপির বিরুদ্ধে প্রচার করার নির্দেশ দেন তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00