Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটকে অর্থ-সহ একাধিক দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার পেয়েছেন সেচ ও বেঙ্গালুরু শহর উন্নয়ন দফতরের দায়িত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দ্বিতীয় দফায় মন্ত্রিসভার সম্প্রসারণের পরেই মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অর্থ, গোয়েন্দা-সহ একাধিক দফতর নিজের হাতে রেখেছেন তিনি। উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার পেয়েছেন সেচ ও বেঙ্গালুরু শহর উন্নয়ন দফতরের দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রীর য়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরাকে। খাদ্য ও গণ সরবরাহের দায়িত্ব পেয়েছেন কে এইচ মুনিয়াপ্পা।

শনিবারই কর্নাটকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ২৪ কংগ্রেস বিধায়ক। প্রথম দফায় মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী-সহ শপথ নিয়েছিলেন ১০ জন। সবমিলিয়ে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৩৪ জন। প্রত্যেককেই পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় একমাত্র মহিলা হিসেবে ঠাঁই পেয়েছেন লক্ষ্মী হেব্বালকার। এদিন শপথ নেওয়া ২৪ মন্ত্রীর মধ্যে ১২ জনই নবাগত। মন্ত্রিসভার সম্প্রসারণের পরেই মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করে দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্পনা দফতরের মন্ত্রী হয়েছেন প্রাক্তন প্রদেশ সভাপতি দীনেশ গুণ্ডুরাও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গে গ্রামীণ ও পঞ্চায়েতিরাজ দফতরের দায়িত্ব পেয়েছেন।

সামাজিক কল্যাণ দফতর দেওয়া হয়েছে এইচ সি মহাদেবাপ্পাকে। শক্তি দফতর জুটেছে কে জি জর্জের ভাগ্যে। সতীশ জারিকিহোলি পেয়েছেন পূর্ত দফতরের দায়িত্ব। এইচ কে পাতিল পেয়েছেন আইন ও পরিষদীয় দফতরের দায়িত্ব। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজের হাতে রেখেছেন অর্থ, ক্যাবিনেট অ্যাফেয়ার্স, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, গোয়েন্দা, তথ্য-সহ একাধিক দফতর। লক্ষ্মী হেব্বালকরকে নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। সমবায় দফতরের মন্ত্রী হয়েছেন কে এন রানজনা। উচ্চ শিক্ষা দফতরের দায়িত্ব বর্তেছে শরণপ্রকাশ পাতিলের কাঁধে।

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তান যেতে চান কর্নাটকের মন্ত্রী

ওয়াকফ : স্ট্যালিন-মমতা-সিদ্দারামাইয়াকে চিঠিতে কী বললেন মেহবুবা মুফতি ?

ডি কে শিবকুমার-বিজয়েন্দ্র-কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর কমিশনের

হিমাচলের মুখ্যমন্ত্রী পদে থাকছেন সুখুই, জানালেন কংগ্রেসের বিশেষ দূত শিবকুমার

কর্নাটকে বিজেপি-জেডিএস ভাঙাতে ‘অপারেশন হাস্তা’ কংগ্রেসের

‘মোদির মতো মিথ্যাবাদী আমি কখনও দেখিনি’, মন্তব্য কর্নাটকের মুখ্যমন্ত্রীর

কর্নাটকে ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ আদলে চালু হলো ‘গৃহলক্ষ্মী’ যোজনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00