Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মোবাইল ফোন থেকে শত হস্ত দূরে

তাঁর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভরসা তাঁরই ব্যক্তিগত সহকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: তিনি আর বাকি পাঁচ নেতার থেকে ভিন্ন। তাঁর সতীর্থদের হাতে-পকেটে যখন একাধিক সেল ফোন, তখন ফোন হীন তিনি। তাঁর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভরসা তাঁরই ব্যক্তিগত সহকারী। ওই ব্যক্তিগত সহকারীর ফোনেই দলের নেতা-কর্মী থেকে প্রয়োজনীয় সবার সঙ্গে কথা বলেন। তিনি আর কেউ নন, কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

২০১৩ থেকে ২০১৮ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর সময়েই একাধিক জনমুখী সামাজিক প্রকল্প চালু করে কন্নড়বাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন পঁচাত্তর বয়সী রাজনেতা। একসময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার জেডিএসে ছিলেন সিদ্দারামাইয়া। কিন্তু দেবেগৌড়া পুত্র এইচডি কুমারস্বামীর সঙ্গে মতভেদের কারণেই দল ছেড়ে কংগ্রেসে নাম লেখান। ২০১৮ সালে কুমারস্বামীর সঙ্গে কংগ্রেসের জোট গঠনকে ভালোভাবে মেনে নেননি। কর্নাটকের রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যায়, জেডিএস-কংগ্রেস জোট সরকার ভাঙার পিছনে অণুঘটকের মতোই কাজ করেছেন পোড়খাওয়া রাজনীতিবিদ। জেডিএসকে রাজনৈতিকভাবে খতম করতেই জোট সরকারের পতনের জন্য কাজ করেছেন।

সেই ‘বিশ্বাসঘাতক’ নেতাকেই কেন ফের কংগ্রেস নেতৃত্ব মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাল? হাত শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিদ্দারামাইয়া যেমন কন্নড়বাসীর কাছে যথেষ্ট জনপ্রিয়, তেমনই তাঁর ভাবমূর্তিও স্বচ্ছ। পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি সাধারণ মানুষের স্বার্থে যে কাজ করেছিলেন তার রাজনৈতিক ডিভিডেন্ড সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে দলের ঘরে এসেছে। তাছাড়া ঠাণ্ডা মাথার মানুষ, প্রশাসনিক দক্ষতাও রয়েছে। সর্বোপরি প্রযুক্তির যুগে ফোন ছাড়া একজন মানুষ কীভাবে লক্ষ-লক্ষ মানুষের সঙ্গে জনসংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে পারেন, তার আদর্শ উদাহরণ।’

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তান যেতে চান কর্নাটকের মন্ত্রী

ওয়াকফ : স্ট্যালিন-মমতা-সিদ্দারামাইয়াকে চিঠিতে কী বললেন মেহবুবা মুফতি ?

‘মোদির মতো মিথ্যাবাদী আমি কখনও দেখিনি’, মন্তব্য কর্নাটকের মুখ্যমন্ত্রীর

কর্নাটকে অর্থ-সহ একাধিক দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

কর্নাটকে ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ আদলে চালু হলো ‘গৃহলক্ষ্মী’ যোজনা

কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী পদে ডিকে শিবকুমার

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, ২০ মে শপথ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00