Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অন্নভাগ্য’ যোজনা চালুতে কর্নাটককে চাল দিতে নারাজ ‘বিজেপি বান্ধব’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

অন্নভাগ্য যোজনা চালুর জন্য প্রতি মাসে সাড়ে চার লক্ষ মেট্রিক টন চালের প্রয়োজন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কেন্দ্রের মোদি সরকারের পরে এবার কর্নাটকের কংগ্রেস সরকারকে নিরাশ করলেন পড়শি রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ‘বিজেপি বান্ধব’ হিসেবে পরিচিত কে চন্দ্রশেখর রাও। নির্বাচনী প্রতিশ্রুতি মতো রাজ্যের গরিব মানুষদের জন্য ‘অন্নভাগ্য’ যোজনা চালু করতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চাল পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কিন্তু সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে কেসিআর জানিয়ে দিয়েছেন, কর্নাটককে পাঠানোর মতো চালের মজুত নেই সরকারের কাছে। তাছাড়া পড়শি রাজ্যের জন্য চাল সংগ্রহের দায়িত্ব পালন করা সম্ভব নয়।

কর্নাটকে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের সময়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দল ক্ষমতা দখল করলে ‘অন্নভাগ্য’ যোজনায় প্রত্যেক গরিব পরিবারকে মাসে ১০ কেজি করে চাল দেওয়া হবে। ক্ষমতা দখলের পরে ওই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। প্রতিটি পরিবারকে মাসে ১০ কেজি করে চাল দিতে গিলে মাসে সাড়ে চার লক্ষ মেট্রিক টন চালের প্রয়োজন। কেন্দ্রের বিজেপি সরকারের দ্বারস্থ হয়েছিল কর্নাটকের কংগ্রেস সরকার। কিন্তু কেন্দ্র সাহায্য করতে অস্বীকার করেছে। তার পরেই বিকল্প হিসেবে বিভিন্ন রাজ্যের কাছ তেকে চাল কেনার পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

কিন্তু সেই পরিকল্পনাও ধাক্কা খেয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পড়শি রাজ্যে পাঠানোর মতো পর্যাপ্ত চাল নেই। কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড় জানিয়ে দিয়েছে, দেড় লক্ষ মেট্রিক টন চাল দিতে পারে। কিন্তু চালের দাম যেমন বেশি, তেমনই পরিবহণ খরচও প্রচুর। তাই ছত্তিশগড় থেকে চাল কেনার পরিকল্পনা আপাতত বাদ দিতে হয়েছে। চাল পেতে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগের জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কিন্তু ‘বিজেপি বান্ধব’ অন্ধ্রের মুখ্যমনৃত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি কর্নাটকের কংগ্রেস সরকারকে চাল দিতে রাজি হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

জমি কেলেঙ্কারি মামলায় স্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, ‘নেওয়া যাবে না ব্যবস্থা’ জানাল হাইকোর্ট

হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কর্নাটকের কংগ্রেস সরকার

রাষ্ট্রপতির নৈশভোজ বয়কট ভূপেশ বাঘেল-সিদ্দারামাইয়ার

কর্নাটকে ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ আদলে চালু হলো ‘গৃহলক্ষ্মী’ যোজনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00