Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হ্যালো, মিস্টার মোদি’, ফোন-ট্যাপের অভিযোগ তুলে কটাক্ষ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যালিফোর্নিয়ায় দাঁড়িয়ে পেগাসাস নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার সিলিকন ভ্যালির বিভিন্ন স্টার্টআপ সংস্থার উদ্যোক্তাদের মাঝে বক্তৃতা দেওয়ার মাঝে পেগাসাস নিয়ে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন সনিয়া পুত্র।

বুধবার প্লাগ অ্যান্ড প্লে অডিটোরিয়ামে (Plug and Play auditorium) পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধি বলেন, তিনি এটি নিয়ে চিন্তিত নন। রাহুল বলেন, তিনি জানেন তাঁর ফোন ট্যাপ হচ্ছে। এরপর আচমকা নিজের আইফোনে মজা করে বলেন, ‘হ্যালো! মিস্টার মোদী’। রাহুলের কথায়, ‘আমার অনুমান যে আমার আইফোনটি ট্যাপ করা হচ্ছে। আপনাকে একটি জাতি হিসাবে এবং ব্যক্তি হিসাবে ডেটা তথ্যের গোপনীয়তার বিষয়ে নিয়ম প্রতিষ্ঠা করতে হবে।’

এদিন রাহুলের সঙ্গে আলাপচারিতার সময় ছিলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদা (Sam Pitroda) এবং রাহুলের সঙ্গে আমেরিকায় যাওয়া আরও বেশ কয়েকজন। বিগ ডেটা, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্যানেল আলোচনায় বসেছিলেন কংগ্রেস নেতা। মানবজাতির উপর, প্রশাসনে এবং সামাজিক কল্যাণে এগুলির প্রভাবের প্রসঙ্গও তাঁর কথায় উঠে আসে। ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত, প্লাগ অ্যান্ড প্লে টেক সেন্টার হল স্টার্টআপের বৃহত্তম ইনকিউবেটরগুলির মধ্যে একটি। এই সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতা সাঈদ আমিদি (Saeed Amidi) জানান, প্লাগ অ্যান্ড প্লে-এর স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের ৫০ শতাংশের বেশি ভারতীয় বা ভারতীয় আমেরিকান। আলোচনার পরে আমিদি সংবাদ সংস্থাকে বলেন রাহুল গান্ধির তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গভীর বোঝাপড়া রয়েছে। সর্বশেষ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাঁর জ্ঞান বেশ আকর্ষণীয়। এদিন এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধি বলেন, ‘আপনি যদি ভারতে কোনও প্রযুক্তি ছড়িয়ে দিতে চান তবে আপনার এমন একটি ব্যবস্থা থাকতে হবে যেখানে ক্ষমতা তুলনামূলকভাবে বিকেন্দ্রীকৃত হয়।’ তিনি আরও বলেন, ডেটা হল নতুন সোনা এবং ভারতের মতো দেশগুলি এর প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করেছে। রাহুলের সংযোজন, ‘ডেটার সুরক্ষা এবং নিরাপত্তার জন্য উপযুক্ত নিয়ম থাকা দরকার।’

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00