Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবা-মায়ের সাথে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটি : বৈদ্যবাটি পৌরসভা এলাকায় শেওড়াফুলি নিস্তারিণী কালিবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৭ বছরের যুবক প্রিয়াংশু অধিকারী। দিল্লি নিবাসী হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা প্রিয়াংশু পরিবারের সাথে বৃহস্পতিবার শেওড়াফুলিতে(Sehorafuli) গঙ্গায় স্নান করতে নামে। কিন্তু জোয়ারের টানে সে হঠাৎ তলিয়ে যায়। স্থানীয় একটি কিশোর তাকে তৎক্ষণাৎ বাঁচানোর চেষ্টা করলেও গঙ্গায় জোয়ারের সময় জলের […]

কলকাতায় এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান সঞ্জয় মিশ্র

নিজস্ব প্রতিনিধি,কলকাতা  বিমানবন্দর: বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে হঠাৎ কলকাতায় এলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান সঞ্জয় মিশ্র(Sanjay Mishra)। রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয় কৃষ্ণ ভদ্র  ইডির হাতে গ্রেপ্তার হওয়ার তিনদিনের মাথায় কলকাতায় পা রাখলেন সঞ্জয় মিশ্র। কলকাতা এসেই বিমানবন্দর থেকে তিনি সোজা যান সল্টলেকের সিজি ও কমপ্লেক্সে। রাতেই সেখানে বৈঠকে বসেন অফিসারদের সঙ্গে। কালীঘাটের […]

মোটরসাইকেলে চেপে হাসপাতালে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সুব্রত রায় : কলকাতার রাজপথ বৃহস্পতিবার এক অনবদ্য ঘটনার সাক্ষী রইল। রেড রোডে গান্ধী মূর্তির সামনে থেকে পুলিশের মোটরবাইকে চেপে হাসপাতালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। উদ্দেশ্য এক অসুস্থ সাংবাদিককে দেখতে যাওয়া। ফের কলকাতা শহর মানবিক ও মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখl। বৃহস্পতিবার দিল্লিতে কুস্তিগীরদের উপরে অত্যাচারের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ছিল ময়দানে। […]

সন্দেশ জিঙ্ঘানকে দ্বিতীয় বছরের জন্য রেখে দিল বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি: আগামী আইএসএল শুরু হতে এখনও বাকি বেশ কয়েক মাস। তাই আইএসএলকে ঘিরে দলগুলির দল গোছানোর পালা এখন প্রায় শেষের মুখে। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি তাঁদের দলে ডিফেন্সকে মজবুত করতে দ্বিতীয়বারের জন্য দলে রেখে দিচ্ছে ভারতীয় দলের অন্যতম ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানকে। বৃহস্পতিবার সেই খবর বেঙ্গালুরু এফসি-র ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হয়েছে। সন্দেশকে দলে রাখতে পেরে […]

মেসিকে বিদায় জানানোর শিলমোহর দিয়ে দিল পিএসজি

নিজস্ব প্রতিনিধি:  বহু ঘটা করেই গত দু বছর আগে বার্সালোনা থেকে লিওনেল মেসিকে দলে নিয়েছিলেন পিএসজি কর্তারা। কিন্তু দু বছর যেতেই মেসির প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁদের। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে মেসিকে আগামী মরশুমে পিএসজিতে দেখা যাবে কি না তা নিয়ে। অবশেষে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল, আগামী মরশুমে পিএসজি-র জার্সি […]

জুন মাসে ৪টি রবিবারে মেট্রো সকালে মিলবে ১ ঘন্টা দেরিতে

নিজস্ব প্রতিনিধি: গোটা জুন মাসের প্রতি রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ অবধি মেট্রো সকালে দেরিতে মিলবে । বৃহস্পতিবার কলকাতা মেট্রোর(Kolkata Metro) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বর, দমদম এবং‌ কবি সুভাষ স্টেশন থেকে। কিন্তু চলতি মাসের ৪ জুন, ১১ জুন, ১৮ জুন এবং ২৩ জুন […]

ক্রিকেটারের সঙ্গেই সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন ঋতুরাজ

নিজস্ব প্রতিনিধি: সাধারণত অন্য ক্রিকেটাররা বিবাহ বন্ধনের ক্ষেত্রে যে পথে হাঁটেন, সেই পথে হাঁটলেন না বর্তমান চেন্নাই সুপার কিংসের অন্যতম নায়ক ঋতুরাজ গায়কোয়াড়। না ঋতুরাজ কোনও বলিউড অভিনেত্রী কিংবা অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন না। নিলেন ক্রিকেটের সঙ্গে যুক্ত এমন এক ব্যক্তিকেই। আর সেই সঙ্গে অ্যালিসা হিলি-মিচেল স্টার্ক, ক্যাথরিন ব্রান্ট-নেথলি সিভার ব্রান্টের মতো ক্রিকেট […]

রাজ্যে চালু হলো QR কোড চিপ সহ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এই প্রথম চালু হলো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ভেহিকেল রেজিস্ট্রেশন প্রিন্টিং এন্ড ডেসপ্যাচ সেন্টার। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বৃহস্পতিবার কলকাতার বেলতলা মোটর ভেহিকেলস দপ্তরে আনুষ্ঠানিকভাবে একটি অ্যাপসের সূচনা করেন। দেশের মধ্যে এই প্রথম এ রাজ্যে চালু হলো অত্যাধুনিক স্মার্ট কার্ড(Smart Card) ড্রাইভিং লাইসেন্স। কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের(Driving Licence) জন্য আবেদন […]

আন্দোলনরত কুস্তিগীরদের প্রতি পূর্ণ সমর্থনের বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: রাজধানী দিল্লির বুকে দীর্ঘ দেড়মাস ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন বজরং পুনিয়া-ভিনেশ ফোগত স্বাক্ষী মালিকরা। দু দুবার তাঁদের ওপর ধেয়ে এসেছে দিল্লি পুলিশের নির্মম অত্যাচারও। তবুও তাঁরা হার মানেননি। কুস্তিগীরদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে এবার পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার কুস্তিগীরদের সমর্থনে হাজড়া […]

রাজ্যের সঙ্গে সঙ্ঘাত বাড়াচ্ছেন রাজ্যপাল, নেপথ্যে উপাচার্য নিয়োগ

রাজ্যকে অন্ধকারে রেখে, শিক্ষা দফতরকে না জানিয়ে আচার্য হিসাবে উপচার্যদের নিয়োগের পথে হাঁটা দিতে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

চোখে রোদ চশমা কেন? মোদি রাজ্যে বেধড়ক মার দলিত যুবককে

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ভোট রাজনীতির কারণে দলিতদের হয়ে নিয়মিতই গলা ফাটাতে শোনাতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অথচ তাঁর রাজ্যেই ভালো পোশাক ও সানগ্লাস পরার অপরাধে এক দলিত যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকী ছেলেকে বাঁচাতে এসে হামলাকারীদের হাতে মার খেয়েছেন ওই দলিত যুবকের মা-ও। দুজনেই আপাতত স্থানীয় এক হাসপাতালে চিকি‍ৎসাধীন। গত মঙ্গলবার রাতে ওই লজ্জাজনক […]

তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলার বড় অংশ

নিজস্ব প্রতিনিধি: ১ থেকে ৭ জুন পর্যন্ত বঙ্গের সব জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও অস্বস্তিকর গরম জারি থাকবে।বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলার বড় অংশ। বৃহস্পতিবার […]

0:00