কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ভোট চুরি’ নিয়ে ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অ্যাটম বোমা ফাটাচ্ছেন রাহুল গান্ধি। আজ বুধবার (১৩ অগস্ট) এক নয়া ভিডিও জারি করেছেন লোকসভার বিরোধী দলনেতা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন দেহাতি পুরুষ ও মহিলার সঙ্গে ড্রয়িং রুমে বসে চা পান করছেন রাজীব তনয়। ওই ভিডিও পোস্টের ক্যাপশনে খানিকটা কটাক্ষ ছুড়ে লিখেছেন, ‘জীবনে দারুণ অভিজ্ঞতা হয়েছে। কিন্তু কখনও মৃত মানুষের সঙ্গে বসে চা খাওয়ার সুযোগ হয়নি। এই অভূতপূর্ব সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।’

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনের সঙ্গে দ্বৈরথ শুরু হয়েছে রাহুল গান্ধির। বিহারে বিশেষ নিবিড় সংশোধনীর অছিলায় এক ঝটকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে মোদি সরকারের দয়ায় মুখ্য নির্বাচন কমিশনারের পদ পাওয়া জ্ঞানেশ কুমার ও তার স্যাঙাতরা। অভিযোগ উঠেছে, বিজেপির ইশারাতে মূলত মুসলিম ও মহিলা ভোটারদের পরিকল্পিতভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। কিন্তু ওই মামলায় আদৌ কোনও লাভ হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিরোধী শিবির।

তবে শীর্ষ আদালতের মুখাপেক্ষী হয়ে না থেকে নির্বাচন কমিশনের কেলোর কীর্তির পর্দাফাঁস করে চলেছেন রাহুল গান্ধি। কয়েকদিন আগেই কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে কিভাবে ‘ভোট চুরি’ হয়েছে তার বিস্ফোরক প্রমাণ হাজির করেছেন। বিহারের ভোটার তালিকায় ১২৩ বছর বয়সী এক ভোটার থাকার প্রমাণ পেশ করেছেন। আর এদিন কমিশনের ভোটার তালিকায় মৃত হিসাবে ঘোষিত সাত ভোটারের সঙ্গে চা পানের ভিডিও প্রকাশ করে নির্বাচন সদনের শীর্ষ কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। কংগ্রেসের তরফে বলা হযেছে, এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ভোট চুরির যে প্রমাণ সামনে আনা হয়েছে তা দুর্নীতির হিমশৈলীর শিখর মাত্র।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে রাহুলের বাংলোতে এদিন চা-চক্রে হাজির ছিলেন  বিহারের রাঘোপুরা বিধানসভা কেন্দ্রের সাত ‘মৃত’ ভোটার। চা-চক্রে হাজির ছিলেন হরেন্দ্র রায়, রামিকবাল রায়, লালমুণি দেবী, বচিয়া দেবী, লালবতী দেবী, পুনম কুমারী ও মুন্না কুমার। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনীর পরে প্রকাশিত খসড়া তালিকায় এরা প্রত্যেকেই মৃত। রাহুলের সঙ্গে চা খেতে খেতে সাত জনেই জানিয়েছেন, বিশেষ নিবিড় সংশোধনীর কাজ চলাকালীন প্রত্যেকেই কমিশনের নিযুক্ত বুথ লেভেল অফিসারের কাছে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন। তা সত্বেও তাদের ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

‘আপনি সত্যিকারের ভারতীয় হতেন তো…’, রাহুলের দেশপ্রেম নিয়ে সংশয় প্রকাশ সুপ্রিম কোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]