Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চম্পাইকে শপথগ্রহণের সময় দিলেন না রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি : ঝাড়খণ্ড জুড়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হল। বৃহস্পতিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেনকে শপথগ্রহণের সময় দিলেন না রাজ্যপাল। এদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের চার্টার্ড বিমানে করে হায়দরাবাদ নিয়ে যাওয়ার তোড়জোড় করা হচ্ছে।

বুধবার রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন হেমন্ত সোরেন। এরপরই জমি দুর্নীতি মামলায় হেমন্তকে গ্রেফতার করে ইডি। হেমন্তের ইস্তফার পর বুধবার রাতেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন দেখা করেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে। রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন চম্পাই। বুধবার রাতের পর বৃহস্পতিবার বিকেলে ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান চম্পাই সোরেন। কিন্তু ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও চম্পাই কখন শপথ গ্রহণ করছেন, সেবিষয়ে কিছুই জানাননি রাজ্যপাল। প্রশ্ন উঠছে, রাজ্যপাল কেন কিছু এখনও জানাচ্ছেন না। তাহলে কী সাংবিধানিকভাবে কোনও অসুবিধা রয়েছে, সেবিষয়েও কিছু জানানো হচ্ছে না রাজভবনের তরফে।

এদিকে ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রয়েছে ৪৭ জন বিধায়ক। ইতিমধ্যে এই ৪৭ জনের মধ্যে ৪৩ জনের ছবি প্রকাশ করেছে জেএমএম। তবে চার জন বিধায়ক কোথায় রয়েছেন, সেবিষয়ে কিছু জানা যায়নি। এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরোনোর সময় চম্পাই জানান, ৪৩ জন বিধায়ক ঐক্যবদ্ধ রয়েছে। আমরা রাঁচির সরকারি গেস্ট হাউসে রয়েছি। চম্পাই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আসার পরই জেএমএম ও ক্ংগ্রেস বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। একে একে বিধায়কদের রাঁচি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে দুই চার্টার্ড বিমানে করে তাঁদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। হায়দরাবাদ বিমানবন্দরে বিধায়কদের জন্য বাস রাখা হয়েছে। সেই বাসে করেই বিধায়কদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

‘ঝাড়খণ্ডের এক ইতিহাসের সমাপ্তি’, শিবু সোরেনের প্রয়াণে শোকাহত মমতা

আমের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, শিউড়ে ওঠার মতো ঘটনা ঝাড়খণ্ডে

গর্ভস্থ সন্তান মৃত জানিয়েছিল সরকারি হাসপাতাল, তারপরেই ঘটল মিরাকেল

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই বোনের, মর্মান্তিক ঘটনা দুমকায়

ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী

ঝাড়খণ্ড এটিএসের জালে ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য, উদ্ধার সন্দেহজনক নথি

ধানবাদ থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার এটিএসের

বুকে ব্যথা নিয়ে কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00