বুকে ব্যথা নিয়ে কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি :  অসুস্থ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হার্টের ব্লকেজ ধরা পড়েছে তাঁর। তাঁকে দেখতে কমান্ড হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, সোমবার সকালে অসুস্থ বোধ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তড়িঘড়ি তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তখনই জানা গিয়েছে রাজ্যপালের হার্টে ব্লকেজ রয়েছে। ব্লকেজটি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল।

হার্টের ব্লকেজটি ঠিক করতে বাইপাস সার্জারি করা হতে পারে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, কমান্ড হাসপাতাল থেকে তাঁকে নিয়ে আসা হতে পারে অ্যাপেলো হাসপাতালে।

রাজ্যপালের অসুস্থতার খবর পেয়েই দ্রুত হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তাঁর জেলাসফর রয়েছে। জেলা সফরে যাওয়ার আগে রাজ্যপালকে দেখে, তাঁর বিষয়ে খোঁজ খবরও নিয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, রাজ্যপালের শারিরীক অসুস্থতার তদারকি করার। সুস্থতা কামনার সঙ্গে সঙ্গে সবরকম ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের শারিরীক উন্নতির দিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। আনন্দ বোসের আচমকা অসুস্থ হওয়ার ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী। নিজেই জানিয়েছে সেই কথা।

কমান্ড হাসপাতালেই বর্তমানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা চলছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বেশ কিছু পরীক্ষা-নিরিক্ষাও করা হয়েছে। আরো কিছু পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্টের ব্লকেজটি অত্যন্ত গুরুতর।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]