৭০০ তরুণীর সঙ্গে বন্ধুত্ব, ব্যক্তিগত ছবি হাতিয়ার করে  ব্ল্যাকমেল, পুলিশের জালে ভয়ঙ্কর সাইবার ঠগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা-সাক্ষাৎ করা নতুন কিছু নয় ৷ আজকের প্রযুক্তির দুনিয়ায় এই ধরনের অ্যাপের প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে। আর এবার এই ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারিত হলেন  ৭০০ জন তরুণী । দিল্লির এক যুবক নিজেকে মার্কিন মডেল দাবি করে চালাত এই প্রতারণা  চক্র । ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার  হয়েছে অভিযুক্ত ।

তদন্তে নেমে  পুলিশের সামনে এসেছে একাধিক তথ্য । জানা গিয়েছে,  অনলাইন বন্ধুত্বের মাধ্যমে অনেক মেয়ে এবং মহিলাকে ব্ল্যাকমেইল  করত এই সাইবার অপরাধী । তাদেরকে  আকৃষ্ট করতে অভিযুক্ত তাঁর প্রোফাইলে ব্রাজিলিয়ান মডেলের ছবি রেখেছিলেন। আর সেখান থেকে মহিলাদের গভীর বন্ধুত্ব ফাঁদে ফেলা হত ।  এরপরেই কথাবার্তায় প্রলুব্ধ করে তাদের  কাছ থেকে  ব্যক্তিগত ছবি চাইতেন অভিযুক্ত । যদি কোন মেয়ে বা মহিলা এই প্রতারকের ফাঁদে পড়ত তাহলে তাদের কাছ থেকে চাওয়া হত মোটা অঙ্কের টাকা। আর সেই টাকা দিতে না পারলেই দেদার চলত ব্ল্যাকমেল ।

গত ১৩ ডিসেম্বর এই পুরো ঘটনা নিয়ে পুলিশের কাছে দায়ের হয় অভিযোগ । অভিযুক্তকে ধরতে পুলিশ একটি টিম গঠন করে।  এরপরেই ধরা পড়ে এই সাইবার ঠগ। জানা গিয়েছে অভিযুক্ত হলেন ২৩ বছরের তুষার বিষ্ট । সে দিল্লির স্কুল ব্লকে থাকতেন।  তিনি পেশায় একটি কোম্পানিতে চাকরি করেন। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তের কাছ থেকে মোবাইল  উদ্ধার করেছে। যেখান থেকে সে এই সব ভুয়া আইডি ব্যবহার করত।  এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কেন ওই যুবক এমন কর্মকাণ্ড করতেন তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

রুশ গুপ্তচর পুত্রবধূ মামলা : সুপ্রিমকোর্টের রোষের মুখে দিল্লি পুলিশ, তদন্ত হবে রাশিয়ায়

‘যা বলেছি, তা-ই হয়েছে, সত্যি-মিথ্যা প্রমাণ হবে!’, শিশুনিগ্রহ নিয়ে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]