একাধিকবার ছুরি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ঘটল নৃশংস ঘটনা। স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায়। সেখানে ২১ বছর বয়সী এক যুবক তার স্ত্রীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে খুন করে। আর এই হত্যাকাণ্ডের পর নিহত স্ত্রীকে গাড়ির মধ্যে রেখে পালিয়ে যাচ্ছিল যুবক। সেইসময় তাঁকে হাতেনাতে ধরে পুলিশ।

নিহত মহিলা হলেন মান্য। পুলিশ সূত্রে খবর, রবিবার  গভীর রাতে খেয়ালা থানার হেড কনস্টেবল অজয় একটি যুবককে ঘোরাঘুরি করতে দেখেন।  আর তাঁকে দেখে সন্দেহ হতেই প্রথমে আটক করা হয়। এরপর  জিজ্ঞাসাবাদ করা হলে, অবশেষে  স্বীকার করে যে স্ত্রী মান্যকে  ছুরি দিয়ে হত্যা করেছে। অভিযুক্ত ওই যুবক হলেন রঘুবীর নগরের বাসিন্দা গৌতম।

জানা গিয়েছে,  পরিবারের সম্মতি ছাড়াই এই দম্পতি  মার্চ মাসে বিয়ে হয়েছিল। তবে তারা আলাদা থাকতেন কিন্তু মাঝে মাঝে দেখা করতেন। রবিবার রাতে মান্য একসঙ্গে থাকার জন্য জোর দেন গৌতমকে। কিন্তু তাতে রাজি হয়নি যুবক। এরপর শুরু হয় বচসা। আর এই বচসা থেকেই গৌতম তার স্ত্রীকে একাধিকবার ছুরি দিয়ে হত্যা করে। এই ঘটনার পর রাজৌরি গার্ডেন থানায় একটি খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]