স্ত্রীর সঙ্গে বচসার পরেই আত্মঘাতী দিল্লির ক্যাফে মালিক, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে চলছিল মানসিক চাপ। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন ৪০ বছর বয়সী দিল্লির কফি শপের  মালিক পুনীত খুরানা। মডেল টাউনের কল্যাণ বিহার এলাকায় বাসিন্দা পুনীত নতুন বছরের আগে আত্মঘাতী হন। এই ঘটনায় পুনীতের স্ত্রী এবং শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙ্গুল ওঠে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমেই প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। এখানে দেখা যায়,  স্ত্রীর সঙ্গে পুনীতের কোনও বিষয় নিয়ে বচসা চলছে।

ভিডিওটিতে দেখা যায়, পুনীত এবং তার বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী পাহওয়া একটি ঘরে বসে। খানিক বাদেই প্রাক্তন স্বামীকে হুমকি দিতে শুরু করেন পাহওয়া। ভিডিও’তে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমি তোমার বাড়িতে গিয়ে এমন সিন ক্রিয়েট করব যে আজীবন মনে রাখবে।’ পুনীতকে গালিগালাজ করার সময়, তার স্ত্রী এও  বলেন, ‘তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো।’

এদিকে, খুরানার মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে, পাহওয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন। তার ইনস্টাগ্রাম পোস্টে বলেছিলেন যে তিনি “সমস্ত বিষাক্ততা এবং মাদকাসক্তিমূলক অপব্যবহারের পরে” সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও বলেছিলেন যে তিনি প্রতিদিন “ভাল হতে এবং উদাসীন” হওয়ার চেষ্টা করছেন।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পুনীত এবং পাহওয়া। প্রায় দুই বছর ধরে নিয়মিত দাম্পত্য কলহ লেগেই থাকত। তারা আদালতের দ্বারস্থ হয়ে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন।  

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

দিল্লি-অটোয়া সঙ্ঘাত তুঙ্গে, জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]