মধ্যবিত্তকে বড় উপহার মোদির, ১২ লক্ষ পর্যন্ত আয়ে দিতে হবে না কর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোদি সরকারের দ্বিতীয় বাজেটে আয়করে বিশাল ছাড় দেওয়া হল  মধ্যবিত্তদের । শনিবার নির্মলার বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ ৭ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ১২ লক্ষ টাকা পর্যন্ত। সেইসঙ্গে   অর্থমন্ত্রীর ঘোষণা, আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল। একথায় বলা যায়, তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই আয়কর নিয়ে হতে চলেছে বড়সড় রদবদল । 

 বাজেট পেশের আগেই শুক্রবার নরেন্দ্র মোদি বলেছিলেন,  ‘প্রার্থনা করব মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন।’ এরপরে শনিবার নির্মলার বাজেটে সেই সম্ভাবনাই হল সত্যি । এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, ‘ সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ।’ অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোন কর । 

উল্লেখ্য, ২০২৪ সালে পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন নির্মলা। তবে এবার সেই কাঠামোর কোন পরিবর্তন হয়নি ।  অর্থাৎ বেতনভোগীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোন কর । অন্যদিকে এবারের বাজেটে প্রবীণদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে । তারা   ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিলবে। একথায় বলা যায়, এবারের বাজেটে আয়করের ওপরে বিশেষ নজর দিয়েছে মোদি সরকার । 


				

নির্মলার বাজেটকে বাংলা বিরোধী আখ্যা অভিষেকের

‘গুলির ক্ষত সারাতে ব্যান্ড এইড লাগানো’, নির্মলার বাজেটকে কটাক্ষ রাহুলের

‘বাংলার জন্য নেই কোন বরাদ্দ’ , বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

Union Budget 2025: এক নজরে দেখে নিন কোন-কোন জিনিস সস্তা হল

কৃত্রিম বুদ্ধিমত্তায় ৫০০ কোটি বিনিয়োগ, বাজেটে বড় ঘোষণা

বাড়ল কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের মাত্রা, বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা নির্মলার

বাজেট পেশের আগে রেকর্ড গড়ল সোনার দাম

মধুবনীর শাড়ি পরে বাজেট পেশ নির্মলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]