তক্তার উপর সন্তান প্রসব করলেন মহিলা, হাসপাতালের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর প্রদেশ: উত্তর প্রদেশের একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে এক গর্ভবতী মহিলা একটি কিয়স্কের কাছে রাখা কাঠের বেঞ্চের প্রসব করেছেন সন্তান। তথ্য অনুযায়ী, ওই মহিলা প্রথমে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত নার্স মহিলার লো প্রেশার সন্দেহ করে কিছু পরীক্ষার রিপোর্ট চেয়েছিলেন। কিন্তু তাঁর পরিবার কোনও রিপোর্ট দেখাতে পারেনি। তখন ওই নার্স রোগীর রক্তাল্পতা দেখে তাকে উচ্চকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলেন।

কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করে প্রসূতির পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়ে পায়ে হেঁটে চুপচাপ মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেও তাকে ভর্তি করা যায়নি। এমন পরিস্থিতিতে, মহিলা একটি কিয়স্কের কাছে পড়ে থাকা একটি তক্তার উপর সন্তানের জন্ম দেন।

প্রসূতির পরিবার হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সুপারিনটেনডেন্ট এই সকল অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। ওই মহিলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রসূতর স্বামী বলেন, “আমরা যখন স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই, কর্তৃপক্ষ জানায় যে তার রক্তচাপ কম। তাই ওকে নিয়ে উচ্চকেন্দ্রে যাওয়া উচিত।”

সিএইচসি সুপারিনটেনডেন্ট ভি.পি. শাক্য বলেন, “আচলদা ব্লকে শাহুপুর নামে একটি গ্রাম রয়েছে। সেখান থেকে গতকাল সন্ধ্যায় একজন মহিলা আমাদের হাসপাতালে প্রসবের জন্য এসেছিলেন। স্টাফ নার্স তাকে দেখে জিজ্ঞাসা করেন, তার কাছে কোন কাগজপত্র আছে কিনা। কিন্তু মহিলার কাছে আধার কার্ডও ছিল না। হিমোগ্লোবিনের মাত্রাও খুব কম ছিল। স্টাফ নার্স মহিলাকে জিজ্ঞাসা করেন, কোনও পরীক্ষা করা আছে কিনা। মহিলা জানায় কোনও পরীক্ষা হয়নি। নার্স পরীক্ষার জন্য কিট আনতে ভেতরে গেলে মহিলা হাসপাতাল থেকে চলে যায়। স্টাফ নার্স যখন ফিরে আসেন, তখন সেখানে কেউ ছিল না।”

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]