Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মু থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিলেন ৪,৪০০ তীর্থযাত্রী

শনিবার সকালে ভগবতী নগর বেস ক্যাম্প ছেড়ে তীর্থযাত্রীরা মোট ১৮৮টি গাড়িতে চেপে অমরনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিলেন ৪,৪০০ তীর্থযাত্রী। শনিবার তীর্থযাত্রীদের দ্বিতীয় দলটি ৩৮৮৮ মিটার উঁচুতে অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার সকালে ভগবতী নগর বেস ক্যাম্প ছেড়ে তীর্থযাত্রীরা মোট ১৮৮টি গাড়িতে চেপে অমরনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জম্মুর বেস ক্যাম্প থেকে এখনও পর্যন্ত অমরনাথ মন্দিরের উদ্দেশে রওনা হওয়া তীর্থযাত্রীদের সংখ্যা ৭৯০৪। শুক্রবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম দলের যাত্রার সূচনা করেন উপরাজ্যপাল মনোজ সিনহা। শনিবার থেকে শুরু হয়ে আগামী ৬২ দিন ধরে চলবে অমরনাথ যাত্রা। দুটি পথে তীর্থযাত্রীরা পৌঁছবেন অমরনাথে। অনন্তনাগ জেলার অন্তর্গত নানওয়ান-পহলগাম রুট দিয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে যাওয়া যাবে। আরেকটি পথ রয়েছে গান্ধেরবাল জেলার অন্তর্গত বালতাল রুট।  ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুট।

রাজস্থানের বাসিন্দা ৬২ বছর বয়সী সুরিন্দর যোশি তাঁর স্ত্রী কুসুমকে নিয়ে অমরনাথ দর্শনে এসেছেন। তিনি সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা অমরনাথের জন্য যাত্রা শুরু করতে পেরে খুব খুশি। আমি সবসময় ভগবান শিবের ‘বরফের লিঙ্গ’ দেখতে চেয়েছিলাম।’ এখনও পর্যন্ত অমরনাথ যাত্রার জন্য ৩.৫ লাখের বেশি মানুষ অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। শনিবার অমরনাথের তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ।

‘কাশ্মীর সমস্যা সমাধানে উভয় দেশের সঙ্গেই আলোচনা করব’-  ভারত-পাক যুদ্ধবিরতি প্রসঙ্গে আশ্বাস ট্রাম্পের

সুদর্শন থেকে আইএনএস-বিক্রান্ত, ভারতের কোন অস্ত্রে ধরাশায়ী পাকিস্তান

পহেলগাঁও হামলায় ইন্ধন জুগিয়েছে পাক সেনাপ্রধানের ‘সাম্প্রদায়িক ভাষণ’, দাবি বিদেশ সচিবের

বৈসরণে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার ১

কাশ্মীর যাওয়ায় বাধা, দুঃখ ভুলে সঙ্গীর সঙ্গে ঘুরে আসুন এই সমস্ত জায়গায়

কাশ্মীরের পর রাজস্থান সীমান্তে ছিল পোস্টিং, সেখানেই রহস্যজনক মৃত্যু বাংলার জওয়ানের

টানা সাত রাত ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান, ফল ভুগতে হবে মারাত্মক

জঙ্গি হামলার জের, কাশ্মীরে ৪৮ রিসর্ট-পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল প্রশাসন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00