বৈসরণে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও: বৈসরণ উপত্যকার আশপাশের পাইন বনে তল্লাশি অভিযানের সময় গ্রেফতার এক সন্দেহভাজন। ভারতীয় নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। আহমেদ বিলাল নামে ওই ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন উত্তর দেয়।

নিজে বুলেটপ্রুফ জ্যাকেট শুধুই পরেইনি, পাশাপাশি আহমেদ বিলালের কাছ থেকে পাওয়া গিয়েছে বুলেটপ্রুফ জ্যাকেটের কভারও। এই জ্যাকেট বা কভার সে কোনখান থেকে পেলো তার কোনও স্পষ্ট উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি। এর পর নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর পুলিশ বর্তমানে তার মানসিক অবস্থা খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬ বছর বয়সী এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। রিপোর্টে প্রকাশ, অনুপ্রবেশকারীর কাছ থেকে কোনও অপরাধমূলক জিনিসপত্র উদ্ধার করা যায়নি। এছাড়াও গত সপ্তাহে কুলমানের টাংমার্গের বাসিন্দা ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ২৬ জনকে হত্যায় সন্ত্রাসীদের লজিস্টিক সহায়তা প্রদানের সন্দেহে গ্রেফতার করা হয়েছিল।

পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট এই পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। এর পর থেকেই ভারত প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিন বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের সমর্থকদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তান সরকার পহেলগাঁও হামলার সঙ্গে তার দেশের কোনও সংযোগ অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে। চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে ইসলামাবাদ বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেছিল । কিন্তু তাতে তারা সফল হয়নি।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক অস্বীকার করেছে।  তার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা।

অসম পুলিশের অনন্য কীর্তি, এফআইআর দায়ের প্রয়াত রাজ্যপাল সতৃপাল মালিকের বিরুদ্ধে

নেই পহেলগাঁও হামলার কথা, এসসিও’র যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার রাজনাথের

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল রেখা টেনেছে’, সাংরি-লা ডায়লগে ঘোষণা সেনাপ্রধানের

‘পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিতে পারে’, সঞ্জয় রাউতের বক্তব্যে তুমুল বিতর্ক

পাকিস্তানকে আর্থিক প্রতারণার অভিযোগে ‘গ্রে লিস্টে’ ফেরানোর দাবি ভারতের

‘নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না কেন?’, মোদিকে খোঁচা মমতার

‘একবার জো হামনে কমিট কর লিয়া…’, ভাইজানের সংলাপেই বাজিমাত বায়ুসেনা প্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]