টানা সাত রাত ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান, ফল ভুগতে হবে মারাত্মক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ফের একবার যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। পাক সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে টানা সপ্তম রাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারতীয় সেনাবাহিনীও সমানভাবে গুলিবর্ষণ শুরু করেছে।

২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাক উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। গত মঙ্গলবার রাতে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি বাহিনীও বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করেছিল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর গত মঙ্গলবার সামরিক অভিযানের ডিজিএমও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে আলোচনা করেন। তার পরে পাকিস্তান সেনাবাহিনীকে বিনা প্ররোচনায় এইভাবে গুলিবর্ষণের বিরুদ্ধে সতর্ক করেন।

যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মুখে পড়ে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমণ করার পরামর্শ দিয়েছে। তারপরেও পাকিস্তান ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী নিজে এস জয়শঙ্করকে আশ্বাস দিয়েছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে নয়াদিল্লির লড়াইয়ে ওয়াশিংটনের সমর্থন পাবে ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জোর দিয়ে বলেন যে সন্ত্রাসী হামলার প্রতি ভারতের প্রতিক্রিয়ার ধরণ, লক্ষ্য এবং সময় নির্ধারণের জন্য সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।

পহেলগাঁও হামলার একদিন পর, ২৩শে এপ্রিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা করে। যার মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করা, আটারিতে একমাত্র স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা। সদ্য ভারত পাকিস্তানের পরিচালিত বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে স্থগিত করেছে।

অন্যদিকে পাকিস্তানও ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তৃতীয় কোনও দেশের মাধ্যমে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করেছে। পাকিস্তান ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছে যে জলপ্রবাহ বন্ধ করার যে কোনও পদক্ষেপকে যুদ্ধের পদক্ষেপ বলে বিবেচনা করা হবে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]