জঙ্গি হামলার জের, কাশ্মীরে ৪৮ রিসর্ট-পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও: পহেলগাঁওয়ের বৈসরণে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি ঘোড়া চালক নিহত হয়েছেন ২২ এপ্রিল। ভারতের মিনি সুইজারল্যান্ডের সবুজ গালিচা হয়ে উঠেছে লাল। তারপর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পিছিয়ে রইল না জম্মু ও কাশ্মীর সরকারও। হামলার ঘটনার নিন্দা করে সরকারের পক্ষ থেকে কয়েক ডজন রিসোর্ট এবং বহু পর্যটন কেন্দ্র বন্ধ করে করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৮টি রিসোর্ট এবং অর্ধেকেরও বেশি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। পহেলগাঁও হামলার প্রায় সাত দিন কেটে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ওমর আবদুল্লার সরকার। কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে বর্তমানে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি, সেই সময়ও এই প্রতিরোধমূলক পদক্ষেপ করা হয়েছে।

২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ নম্বর ধারা বাতিল করার পর থেকে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। সেই সময় থেকে ভূস্বর্গ হয়ে উঠেছিল কিছুটা শান্ত। কেউ বোঝেনি বারুদ জমা হচ্ছে, সামান্য অগ্নিসংযোগেই তা স্ফূলিঙ্গের রূপ নেবে। তাই হল গত ২২ এপ্রিল। ছুটির আনন্দে আসা নিরীহ পর্যটক এবং এক সাহসী ঘোড়াচালকের রক্তে ভিজল পহেলগাঁও।

স্ফূলিঙ্গকে মন্দীভূত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্র ও ওমরের সরকার। জম্মু ও কাশ্মীর পর্যটন নির্ভর স্থান। সেখানেই কমপক্ষে ৪৮টি রিসোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। দুধপাথরি এবং ভেরিনাগের মতো বেশ কয়েকটি পর্যটন স্থানও পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয়দের আয়ের একটি প্রধান উৎস পর্যটন। তাতে টান পড়বে জেনেও প্রবল অনিশ্চয়তার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতেই পহেলগাঁও গণহত্যার পর পর্যটকরা ভীত হয়ে পড়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়তে চাইছেন। মাত্র এক সপ্তাহ আগে পহেলগাঁও শহরে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বর্তমান পরিস্থিতিতে পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। যাদের ভূস্বর্গে আসার পরিকল্পনা ছিল সামনেই, তাঁদের মধ্যে বহু জন আসন্ন ভ্রমণ বাতিল করেছেন। স্থানীয়রা আশঙ্কা করছেন যে পর্যটন কমে যাওয়া তাঁদের আয়ের উৎস এবং জীবিকার উপর বড় প্রভাব ফেলবে।

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

২৩ অগস্ট পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল মোদি সরকার

বৃহস্পতিবার নবান্নে মমতা-ওমর আবদুল্লার সাক্ষাতের সম্ভাবনা

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

‘কাশ্মীর সমস্যা সমাধানে উভয় দেশের সঙ্গেই আলোচনা করব’-  ভারত-পাক যুদ্ধবিরতি প্রসঙ্গে আশ্বাস ট্রাম্পের

সুদর্শন থেকে আইএনএস-বিক্রান্ত, ভারতের কোন অস্ত্রে ধরাশায়ী পাকিস্তান

পহেলগাঁও হামলায় ইন্ধন জুগিয়েছে পাক সেনাপ্রধানের ‘সাম্প্রদায়িক ভাষণ’, দাবি বিদেশ সচিবের

জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাতকে কেন ‘অপারেশন সিঁদুর’ নাম দিল সেনা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]