Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাশ্মীরের পর রাজস্থান সীমান্তে ছিল পোস্টিং, সেখানেই রহস্যজনক মৃত্যু বাংলার জওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: কাশ্মীরের জঙ্গি হামলা কারণে উত্তপ্ত সারা দেশ। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর সক্রিয় করা হয়েছিল সেনাবাহিনীদের। সেই কাশ্মীরেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় বাংলার বীর জওয়ান ঝন্টু শেখ। শহিদ ঝন্টুর পরেই এবার কর্মস্থলেই রহস্যজনকভাবে প্রাণ হারালেন বাংলার আরেক জাওয়ান। মৃত্যু হয়েছে শান্তিপুরের বাসিন্দা বিএসএফ কমান্ড অমিত হালদার। জানা গিয়েছে, প্রায় ১২ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তাঁর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের গোভাগার কলোনিতে। এবার অমিতের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে রহস্য। গ্রামের বাড়িতেই এই দিন দেহ ফেরার কথা রয়েছে।

জানা গিয়েছে, সেনাতে যুক্ত হওয়ার পর অমিতের প্রথম ট্রেনিং হয়েছিল কৃষ্ণনগরের সীমানাগড়ে। তার পর কাজের সূত্রে ছিলেন বনগাঁর ব্যারাকে। সেখান থেকে বদলে হয়ে চলে যান কাশ্মীরে। আবার সেখান থেকে বদল হওয়ার পরে সোজা জলে যান রাজস্থানে। প্রায় ১০ বছর আগে বিয়ে করে সংসার পেতে ছিলেন তিনি। তাঁর বাড়িতে একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। কিন্তু এভাবে অমিত যে সবাইকে ছেড়ে চলে যাবে তা এখনও ভাবতে পারছে না তাঁর পরিবার। শোকের ছায়ায় মুড়ে গিয়েছে তাঁর বাড়ি থেকে গোটা গ্রাম।

পরিবার সূত্রে জানানো হয়েছে, শুক্রবারই পরিবারের সঙ্গে ফোনে কথা অমিতের। তার পর বলা হয় অমিত নাকি আত্মহত্যার চেষ্টা করে। বিষ খেয়ে ফেলে সে। এটা জানা পরই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। সেখানেই তাকে ভর্তি করা হয়।  জানা গিয়েছে গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তবে অমিত কেন আত্মঘাতী হয় তা এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। পারিবারিক অশান্তি নাকি অন্য কারণ সেটাই খতিয়ে দেখবে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে এখনও অন্ধকারে রয়েছে পরিবার

আশেপাশের বাসিন্দাদের দাবি, বারবরই এলাকায় অমিত একটি ভাল হিসেবে পরিচিত। কোনও দিন কারও সঙ্গে ঝামেলা, অশান্তি করত না সে। তাঁর পরেও কেন আত্মহত্যার চেষ্টা বুঝতে পাড়ছেন না প্রতিবেশীরা। তাঁরাই তাঁর মৃত্যুর তদন্তের জন্য দাবি করেন বলে জানা যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00