যোগী রাজ্যে খাবার খেয়ে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি ৮০ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে খাবার খেয়ে শরীরে বিষক্রিয়া। গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল ৮০ জন পড়ুয়া। তারা সকলেই মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। রবিবার রাতে নৈশভোজ খাওয়ার পর অসুস্থ বোধ করতে থাকে। শুরু হয় পেটে ব্যথা, বমি ও ডায়রিয়ার মত উপসর্গ। একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনা প্রসঙ্গে জেলাশাসক দিব্যা মিত্তল জানান, ‘সরকার পরিচালিত স্কুলের কয়েকজন শিক্ষার্থী খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।‘তবে পড়ুয়ারা এখন বিপন্মুক্ত বলেই জানিয়েছেন জেলাশাসক।  প্রাথমিকভাবে জানা গিয়েছে , রবিবার রাতে পড়ুয়ারা শিক্ষার্থীরা ‘পুরি’ ও ‘ছোলা’ খেয়েছিল। এরপর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে।

উল্লেখ্য, এই ঘটনার পর  স্কুলের খাবার পরীক্ষা করার জন্য রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের একটি দল স্কুলে পৌঁছয়। তারা গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি দল রান্নাঘর ও গুদামঘর পরিদর্শন করেছে। তবে কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]