বাংলাদেশে সংসদ নির্বাচন কবে, জানিয়ে দিলেন ইউনূসের শিক্ষা উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের চার মাস পূর্ণ হয়েছে শনিবার (৭ ডিসেম্বর)। অতি দ্রুত নির্বাচন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের উপরে লাগাতার চাপ তৈরি করে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। যদিও সেই চাপ উপেক্ষার পথেই হেঁটেছে অন্তর্বর্তী সরকার। তবে এদিন বাংলাদেশে কবে নির্বাচন হবে তা নিয়ে বরসড় ঘোষণা করলেন মোল্লা ইউনূসের শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। জানিয়ে দিলেন, ‘আগামী বছরই অর্থা‍ৎ ২০২৫ সালে নির্বাচনের জন্য ভোটের লাইনে দাঁড়াবেন বাংলাদেশের নাগরিকরা। আগামী বছরই দেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা হবে।’ তবে শিক্ষা উপদেষ্টা এও জানিয়ে দিয়েছেন, ‘নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তাঁর মত একান্তই ব্যক্তিগত।’

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল ছয় মাস। যদিও পাকিস্তান ও আমেরিকার মদতপুষ্ঠ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার ছয় মাসের মধ্যে ক্ষমতা ছাড়তে নারাজ। রাষ্ট্র সংস্কার করে ক্ষমতা ছাড়ার কথা বলেছে। সংস্কারের জন্য একাধিক কমিশনও গঠন হয়েছে। একাধিক বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে মোল্লা ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ অন্তত চার বছর হওয়া উচিত। আর তাতেই ক্ষোভে ফুঁসে উঠেছিল বিএনপি-জামায়াত ইসলামী সহ একাধিক রাজনৈতিক দল। তোপের মুখে পড়ে অবশ্য ইউনূসের কার্যালয় থেকে সাফাই দেওয়া হয়েছিল, প্রধান উপদেষ্টা কখনই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে বলে জানাননি। যদিও তাতে বিতর্ক থামেনি। দিল্লির সঙ্গে ঢাকার সঙ্ঘাত চরমে পৌঁছনোয় গত বুধে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউনূস। ওই বৈঠকেও বিএনপি-জামায়াত নেতারা অতি দ্রুত ভোট করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি করেছেন।

ভোটের দিনক্ষণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই এদিন সকালে রাজধানী ঢাকার এক হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সম্মেলনে তিনি বলেন, ‘আশা করছি, আগামী বছর অর্থা‍ৎ ২০২৫ সালেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেখব।’ তাঁর এমন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করতে পারে তা বুঝতে পেরে পর ক্ষণেই শিক্ষা উপদেষ্টা বলেন,’নির্বাচিত সরকার বিষয়ে এই মত একান্তই তাঁর ব্যক্তিগত। শেষ পর্যন্ত কী হবে, তা জানি না।’ দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় যে সব প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকগুলোই জনগণের স্বার্থমূলক বলেও দাবি করেছেন  শিক্ষা উপদেষ্টা। তাঁর কথায়, ‘ গত সরকারের আমলে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল, তার মধ্যে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি ভাল প্রকল্প রয়েছে।  কিন্তু ওই সব প্রকল্পের মধ্যে অনেকগুলোই ‘প্রেস্টিজ প্রকল্প’ বা সুখ্যাতি অর্জনের জন্য নেওয়া হয়েছিল। এসব নিয়ে কী করা যায়, তা ভেবে দেখা হচ্ছে।’

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

‘সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপস নয়’, ইউনূসের রক্তচাপ বাড়ালেন বিমানবাহিনী প্রধান

‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে’, ইউনূসকে ‘সময়সীমা’ বেঁধে দিলেন সেনাপ্রধান

‘হাসিনার বিচারের আগে নির্বাচন করতে দেব না’, হুমকি পাক চর নাহিদ-সারজিসদের

 ‘পাঁচ বছর ক্ষমতায় থাকব’, খালেদার দলকে স্পষ্ট জানিয়ে দিলেন ইউনূস

‘ঠাণ্ডি ঘরে বসে সংস্কারের জ্ঞান দিচ্ছে’, মোল্লা ইউনূসকে বিঁধলেন খালেদা পুত্র

‘অনির্দিষ্টকাল ইউনূসকে ক্ষমতায় থাকতে দেব না’, হুঙ্কার বিএনপি মহাসচিবের

‘হিন্দুদের নিয়োগ নয়’, বাংলাদেশি শিল্পপতিদের নির্দেশ মোল্লা ইউনূস সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]