‘অনির্দিষ্টকাল ইউনূসকে ক্ষমতায় থাকতে দেব না’, হুঙ্কার বিএনপি মহাসচিবের

Share:

নিজস্ব  প্রতিনিধি, ঢাকা: ফ্রান্স, লন্ডন ও আমেরিকার মাটিকে ব্যবহার করে দেশকে নতুনভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি ‘দেশ ও দলকে আঘাতের যে কোনও ষড়যন্ত্রের বিরুদ্ধে আবারও মাঠে নামবেন বিএনপি নেতা-কর্মীরা।’

শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানী ঢাকার বেরাইদে দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কোনও ভাবে কোনও চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনও অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।’ গত ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এত নির্যাতন, এত মামলা, গুম, খুন, সহ্য করেছে বিএনপি। কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শান্তি পেল। ডাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছেন। নতুন সুযোগ তৈরি করেছে।’

অতি শিগগির নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য। বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না এমনটা মেনে নেওয়া যাবে না।’ ভোটের দাবিতে রাজপথে নামার হুঙ্কার ছেড়ে তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকেই দেব-এই অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনও বলছি, আমরা এখনও রাস্তায় নামি নি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি ঈদ, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনও বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে দাবি আদায় করে নিতে জানে বিএনপি।’

ইতিমধ্যেই বিএনপিকে ‘ভারতের দালাল’ হিসাবে তকমা সাঁটিয়ে দেওয়া হয়েছে। জামায়াত ইসলামী-জাতীয় নাগরিক পার্টি-সহ মুক্তিযুদ্ধ বিরোধী দলের তরফে খালেদার দলকে আক্রমণ করে প্রচার চালানো হচ্ছে। ওই অভিযোগের জবাব দিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়। আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে।’

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, অভিযোগ বিএনপি মহাসচিবের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]