শেখ মুজিব ‘বীর মুক্তিযোদ্ধা’ থাকছেন, নিন্দার ঝড় উঠতে ডিগবাজি ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার জাতীয় নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠতেই ডিগবাজি খেল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বুধবার (৪ জুন) মধ্যরাতে তড়িঘড়ি জারি করা অধ্যাদেশে মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধু-সহ মুজিবনগর সরকারের চার শীর্ষ নেতার স্বীকৃতি বাতিল করেছিল। আর তদারকি সরকারের ওই সিদ্ধান্ত জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। দেশ ও বিদেশে থাকা বাংলাদেশিরা গর্জে ওঠেন। অনেকেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘দেশটাকে কি পাকিস্তানের কাছে বন্ধক রাখার ষড়যন্ত্র চলছে? পাকিস্তানি দালাল ইউনূস ও তার স্যাঙাতদের বিরুদ্ধে ফের অস্ত্র হাতে তুলে নেওয়ার সময় এসেছে।’ ওই নিন্দার ঝড়ের পরেই ডিগবাজি খায় ইউনূস সরকার।

ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি মাঠে নামেন তদারকি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সহ  ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন। আর মুজিবনগর সরকার গঠনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’।  বঙ্গবন্ধু ছাড়া দেশ যে স্বাধীন হতো না, তা আলোর মতো স্পষ্ট।’ তাহলে কেন আচমকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ জারি করতে হল সেই প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই–বাছাই করতে গিয়ে দেখা যায়, মুজিবনগর সরকারের কিছু কর্মচারী ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য হচ্ছেন। এখন থেকে তাঁরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের  উপদেষ্টা বলেন, ‘এই অধ্যাদেশের মাধ্যমে কাউকে বাতিল করা হয়নি। শুধু সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। শুধু যাঁরা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তাঁরা ‘বীর মুক্তিযোদ্ধা’ হবেন। অন্যরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’।

 

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

লন্ডনে পাকিস্তানি দূতাবাস থেকে নামিয়েছিলেন জাতীয় পতাকা, না ফেরার দেশে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]