হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেনের মধ্যে বিনা চিকি‍ৎসায় মৃত্যু ঢাকুরিয়ার প্রৌঢ়ের

নিজস্ব প্রতিনিধি: অত্যাধুনিক পরিষেবা পাওয়া বন্দে ভারত ট্রেনে বিনা চিকিৎসায় মৃত্যু হল কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা হিমাদ্রি ভৌমিকের(Himadri Bhowmick)। ৫৭ বছর বয়সী প্রৌঢ় চিকিৎসা না পেয়ে ছটফট করতে করতে প্রিমিয়ার ট্রেন বন্দে ভারতের(Bande Bharat) কামরায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন। যদিও ইস্ট কোস্ট রেল দাবি করেছে তারা তাদের সাধ্যমতো ওই যাত্রীকে বাঁচানোর চেষ্টা করেছে। তবে একটি ভাইরাল […]

সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে মমতার সঙ্গে বৈঠক কলকাতার মার্কিন দূতের

নিজস্ব প্রতিনিধি: বাংলায় সেমিকন্ডাক্টর কারখানা গড়ার কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন কলকাতায় নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজ। বুধবার নবান্নে দুজনের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তোলার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেমিকন্ডাক্টর কারখানার পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে। […]

নিউমার্কেট এলাকায় বেআইনি হকার বসাচ্ছে কে, প্রশ্ন তুলল কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে যোগদান করলেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার কলকাতা পুরসভার(KMC) কনফারেন্সে হলে টাউন ভেনডিং কমিটির সদস্য সহ কমিটির চেয়ারম্যান ধবল জৈন, কো-চেয়ারম্যান দেবাশীষ কুমার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিশেষ করে নিউ মার্কেটে অবৈধ হকার নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মেয়র পারিষদ হকার পূর্ণবাসন বিভাগ ও […]

আর্তনাদের মধ্যেও কেন বিজয়োল্লাসের অনুষ্ঠান? আজব সাফাই আইপিএল চেয়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু উপত্যকার মধ্যে দাঁড়িয়েও যে আনন্দে মাতোয়ারা হওয়া যায় তা দেখিয়ে দিলেন  বিরাট কোহলি-রজত পাতিদাররা। বুধবার (৪ জুন) যখন চিন্নাস্বামী স্টেডিয়ামে পায়ের তলায় পিষে মৃতুর মুখে পাড়ি দিয়েছেন একের পর এক আরসিবি ভক্ত-সমর্থক, তখন স্টেডিয়ামের ভিতরে বিজয়োল্লাসে মত্ত হয়ে রইলেন রয্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রা। আর বিরাটদের ওই আচরন নিয়েই প্রশ্ন উঠেছে অনেকেই প্রশ্ন […]

বঙ্গ বিজেপিতে লাগাতার ভাঙন, হিঙ্গলগঞ্জে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে শতাধিক নেতা-কর্মী

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ। 2026 সাল পড়লেই বাংলায় বিধানসভা নির্বাচন, এক কথায় বলা যায় নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়াচ্ছে। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বুধবার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) রূপমারী গ্রাম পঞ্চায়েতের বাঁশতলিতে তৃণমূলের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় হিঙ্গলগঞ্জের বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেখানেই বুধবার বিধায়ক […]

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ মোদির

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা। রাত আটটা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৫০ জন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জয়োল্লাস যে এইভাবে বিষাদে পরিণত হবে তা ভাবতে পারেননি কেউই। ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই […]

বৃহস্পতিবার ঝড়-বৃষ্টিতে তোলপাড় হতে পারে কলকাতা-সহ একাধিক জেলা

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের সবকটি জেলায় অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office)পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।তিনি বলেন, বৃহস্পতিবার উত্তরবঙ্গের(NorthBengal) সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা(Kolkata) ,পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের […]

আলিপুর বডিগার্ডের পুলিশ ব্যারাক থেকে ASI-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

নিজস্ব প্রতিনিধি: আলিপুর বডিগার্ড লাইনসসের চার নম্বর ব্যারাকে ঝুলন্ত অবস্থায় পুলিশ কর্মীর দেহ উদ্ধার। গত কয়েকদিন থেকে এর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কি কারনে মৃত্যু খতিয়ে দেখছে ওয়াটগঞ্জ থানা(Wattganj P.S.)। পুলিশ সূত্রে জানা গেছে ,বুধবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইন এর ভেতরে গামছায় ফাঁস লাগানো অবস্থায় একটি অর্ধ পচন মৃতদেহ দেখা যায়। এটা ছিল আলিপুর বডিগার্ড […]

প্রেমের খেলা….৬ ফুটের সারার মন জয় করেছে দু’ফুটের গ্যাব্রিয়েল

নিজস্ব প্রতিনিধি : ভালবাসায় বাধা হয়নি উচ্চতা। যারা প্রেম না করে বিয়ে করেন, তাদের ক্ষেত্রে বয়স উচ্চতা ও বেতন একটি বড় বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু ভালবাসা থাকালে এগুলো কোনওটাই ম্যাটার করেনা। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন অনেক দম্পতি বা প্রেমিকযুগলকে দেখা যায়, যাঁরা একে অপরের থেকে অনেকটাই আলাদা। কিন্তু মনের মিল তাঁদের ১০০গুন। বহু যুগলকে […]

‘বিরুদ্ধে খবর করলেই ব্যবস্থা’, বাংলাদেশের সংবাদমাধ্যমকে শাসানি ইউনূস সরকারের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানা বদলের পরেই তদারকি সরকারের রোষানলে পড়ার ভয়ে সাংবাদিকতা ছেড়ে নির্লজ্জ ‘দালালিতে’ মেতে উঠেছে সিংহভাগ সংবাদমাধ্যম। তবে বেশ কিছু সংবাদমাধ্যম তদারকি সরকারের উপদেষ্টাদের দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে খবর করছে। সম্প্রতি প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম ও ইউনূসের প্রযুক্তি উপদেষ্টা ফৈয়াজ আহমেদ তৈয়্যবের ‘নগদ’ থেকে ১৫০ কোটি টাকা লুটের খবর প্রকাশ করে […]

মৃত্যুতেও থামল না বিজয়োল্লাস, চিন্নাস্বামীর ভিতরে বিরাট বাহিনী ব্যস্ত জয় উদযাপনে

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বাইরে মৃত্যুমিছিল, ভেতরে বিজয়োল্লাস! মৃত্যুমিছিলের পরে বেঙ্গালুরুতে বন্ধ হল না IPL-এর সেলিব্রেশন। জয়কে উদযাপন করতে চিন্নাস্বামীতে যখন ব্যস্ত বিরাট-বাহিনী, ঠিক তখনই বাইরের চিত্রটা ভিন্ন। মৃত্যু , কান্না আর হাহাকার তখন মিশে রয়েছে বেঙ্গালুরুর আকাশে বাতাসে। আরসিবির বিজয় মিছিল দেখতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ক্রমেই মৃত্যু বাড়ছে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর […]

ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত খোদ স্কুল মালিক‍! ধুন্ধুমার কাণ্ড বাদুড়িয়ায়

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়াতে একটি বেসরকারি স্কুলে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্কুলের কর্ণধারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের মূল ফটকে তালা লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। ওই স্কুলের আবাসিক ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জানা গেছে, বাদুড়িয়ার ওই স্কুলটিতে […]

১৬ বছর বাদে ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশে শুরু হচ্ছে জনগণনা

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দীর্ঘদিন ধরে বিলম্বিত হচ্ছে জাতীয় আদমশুমারি এবংজাতিগণনা শুরুর কাজ। অবশেষে প্রকাশিত হল দিনক্ষণ। এই বৃহৎ আকারের জনগণনার প্রস্তুতির সময়সূচী নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ মার্চ। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে । সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার জনসংখ্যা এবং জাতিশুমারির জন্য একটি সাময়িক […]

হিন্দি ধারাবাহিকে সব্যসাচীপুত্র অর্জুন, উল্টোদিকে নায়িকা কে?

নিজস্ব প্রতিনিধি : শুরুটা হয়েছিল ছোটোপর্দাতেই। দীর্ঘদিন বড়পর্দায় কাজ করে এবার ফের ছোটোপর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তী। কেরিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় কাজ করেছিলেন। তারপর সিনেমা-সিরিজেই বেশি দেখা গিয়েছে অর্জুনকে। এবার ফের তাঁকে একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন তিনি। বাংলা দিয়ে কাজ শুরু করলেও হিন্দি সিরিয়াল দিয়ে ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। […]

বিএসএফ জওয়ানকে গাঁছে বেধে নির্যাতন চালাল বাংলাদেশিরা, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এক সময়ের বন্ধু দেশকে মোল্লা মুহাম্মদ ইউনূস জমানায় প্রধান শত্রু হিসাবে গণ্য করা হচ্ছে। সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। আর সেই উত্তেজনার মধ্যেই ভুল করে বাংলাদেশে ঢোকা এক বিএসএফ জওয়ানকে আটকে গাছে বেঁধে বেধড়ক নির্যাতন চালাল গ্রামবাসীরা। এমনকি অশ্রাব্য ভাষায় গালিগালাজও […]

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় সম্বর্ধনা উৎসব পরিণত হল মর্মান্তিক শোকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদদলিত হয়ে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছেন। অন্তত ৫০ জন গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ১৮ বছর পর আরসিবির আইপিএল ট্রফি জয়ের আনন্দ উদযাপন করতে […]

দামোদর নদীর রনডিহা ড্যামে তলিয়ে গেল ৩কিশোর, নেমেছে ডুবুরি

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা : বর্ধমান জেলার কাঁকসা থানায় এলাকায় ঘটে গেল এক চরম দুর্ঘটনা। দামোদর নদীতে রনডিহা ড্যামে(Randiha Dam) স্নান করতে নেমে বুধবার দুপুরে তলিয়ে গেল তিন কিশোর। তিনজনের বাড়ি কাঁকসার(Kaksha) ২ নম্বর কলোনি এলাকায়। বুদবুদ থানার(BudBud P.S.) পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে। এদিকে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় তল্লাশিতে বাধা পাচ্ছে ডুবুরিরা। এলাকায় প্রচুর […]

গাজায় চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছেন ৫০ হাজার প্রসূতি, গর্ভপাত বেড়েছে ৬০০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: আড়াই বছরের বেশি সময় জল্লাদ ইজরায়েলি বাহিনীর হামলায় ‘মৃতপ্রায়’  উপত্যকার চেহারা নিয়েছে গাজা ভূখণ্ড। ইজরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন সাড়ে ৫৪ হাজারের বেশি প্যালেস্তাইনি। পঙ্গু হয়ে মৃতপ্রায় দশায় বেঁচে রয়েছেন কয়েক লক্ষ গাজাবাসী। সুন্দর শহর ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। মৃত্যু উপত্যকায় গাজায় যারা এখনও বেঁচে রয়েছেন তারা কতটা অমানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে রয়েছেন তার […]

অপারেশন সিঁদুরে খতম ২১ পাক সন্ত্রাসীর কবরের ছবি প্রকাশ্যে, ফের মুখ পুড়ল শাহবাজের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত পরিচালিত অপারেশন সিঁদুর পাকিস্তানের কতখানি ‘ক্ষতি’ করেছে তার প্রমাণ মিলেছে সদ্য। পাকিস্তানের বাহাওয়ালপুরে জৈশ-ই-মহম্মদের ২১ জন সন্ত্রাসীর সমাধির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বলা হচ্ছে এর মধ্যে মাসুদ আজাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং তার পরিবারের সদস্যদেরও সমাধি রয়েছে। এই ছবিগুলি স্পষ্টতই মিসাইল স্ট্রাইকের ইঙ্গিত দেয়। সিঁদুর অভিযানের সময় নিহত সন্ত্রাসীদের […]

উত্তরপাড়ায় নতুন আতঙ্ক, পথ চলতি যুবতীদের ছোঁড়া হচ্ছে কেমিক্যাল, গণপ্রহারের শিকার ২ জন

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া: হুগলি জেলার উত্তর পাড়ায় নতুন আতঙ্ক। সন্ধ্যার পর গলি দিয়ে হেঁটে যাওয়া কোন যুবতীকে একা দেখলেই তার গায়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে কেমিক্যাল(Camical)। কিংবা অসতর্কতার সুযোগ নিয়ে ব্লেট দিয়ে আক্রমণ করা হচ্ছে। অবশেষে কাঁঠাল বাগান বাজার এলাকায় তরুনীর গায়ে রাসায়নিক জাতীয় তরল ছুঁড়ে মারার অভিযোগ,এক অভিযুক্তকে ধরে গণপ্রহার দিল জনতা।দুজন কারখানার শ্রমিককেও সেই […]

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

নিজস্ব প্রতিনিধি : টানা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে যেখানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেখানে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গবাসী প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ গ্রহণ করেছে  রাজ্য সরকার। ৫ আইএএস অফিসার সহ ৮ জনের বিশেষ দল গঠন করেছে নবান্ন। উত্তরবঙ্গে বর্তমানের পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর হয়ে এই কমিটি গঠন করা […]

ঝাড়গ্রামে স্কুলে হঠাৎ নতুন ‘অতিথির’ আগমন,আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার শালবনি এলাকার বিকাশভারতী উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক দৃশ্যের সাক্ষী থাকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা। হঠাৎ স্কুলে আগমন নতুন অতিথির।মঙ্গলবার সকালে স্কুলে এসে সকলেই দেখতে পান, স্কুল চত্বরে থাকা একটি পুরনো আমগাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল আকারের হাতি(Elephant) । নাম রামলাল। মূলত স্কুল চত্বরে গাছভরা পাকা আমের লোভেই রামলালের স্কুলে ঢোকা বলে […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]