চিকি‍ৎসকদের সব চেষ্টা ব্যর্থ, মৃত্যুর দেশে পাড়ি দিদির শ্বশুরের ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব লড়াই শেষ। সেনা হাসপাতালের চিকি‍ৎসকদের আপ্রাণ চেষ্টা বিফলে গেল। গত কয়েকদিন ধরে যমে-মানুষে টানাটানি শেষে সব লড়াইকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলেই ঢলে পড়ল দিদির শ্বশুরের পাশবিক নির্যাতনের শিকার মাগুরার আট বছরের শিশুটি। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর একটা নাগাদ মৃত্যুর দেশে পাড়ি দিয়েছে। সম্মিলিত সেনা হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজির অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানিয়েছেন, ‘এদিন সকালে দুই বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথমবার কার্ডিয়াক আ্যারেস্টের পর সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে এসেছিল। কিন্তু দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পরে ফের সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি।’ এক রত্তি শিশুটিকে না বাঁচাতে পারার জন্য বাংলাদেশ সেনার তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

কয়েক দিন আগে মাগুরা শহরে দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শ্রীপুর উপজেলার বাসিন্দা আট বছরের শিশুটি। গত বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা এগারোটা নাগাদ বেহুঁশ অবস্থায় শিশুটিকে মাগুরা হাসপাতালে নিয়ে যান দিদির শাশুড়ি। হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষার সময়ে দেখতে পান, নির্যাতিতার গলায় দাগ রয়েছে। তাদের অনুমান, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। তাঁর মাসিকের রাস্তায় রক্তক্ষরণ হয়েছে।  শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাগুরা হাসপাতালের চিকি‍ৎসকরা প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানকার চিকি‍ৎসকরা শিশুটির শারীরিক অবস্থা নিরীক্ষণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্‌থানান্তরিত করা হয়। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলেও বুধবার দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তখনই হাল ছেড়ে দিয়েছিলেন চিকি‍ৎসকরা।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নিহত শিশুর পরিবারের তরফে বলা হয়, দিদি বাড়ি বেড়াতে গিয়ে জামাইবাবুর বাবার পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল নির্যাতিতা। আর ওই কাজে নরপিশাচ বাবাকে সাহায্য করেছিল জামাইবাবু। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির জামাইবাবু ও তার বাবাকে গ্রেফতার করেছে। ধৃত নরপিশাচদের চরম শাস্তির দাবি উঠেছে গোটা দেশে।

‘ধর্ষকদের পাহারাদার’ ঢাকার পুলিশ কমিশনারকে বরখাস্তের দাবিতে উত্তাল বাংলাদেশ

ধর্ষণের শিকার মাগুরার ছোট শিশুকে চিকি‍ৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে রাজি হয়নি ইউনূস সরকার

মাগুরার ছোট শিশু আছিয়ার ধর্ষকের বিরুদ্ধে অতীতেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল

‘কুলাঙ্গারের আবাদ হোক বাংলাদেশ’, মাগুরার ছোট্ট শিশুর মৃত্যুতে গর্জে উঠলেন নুসরাত ফারিয়ারা

দিদির শ্বশুরের ধর্ষণের শিকার মাগুরার আট বছরের শিশুকে চোখের জলে শেষ বিদায়

৪৮ ঘন্টাতেও জ্ঞান ফেরেনি দিদি বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুর, রাখা হয়েছে লাইফসাপোর্টে

দিদির বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার ৮ বছরের শিশু, আটক নরপিশাচ জামাইবাবু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]