Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিদির বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার ৮ বছরের শিশু, আটক নরপিশাচ জামাইবাবু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিদির বাড়িতে বেড়াতে এসে জামাইবাবু ও তার বাবার গণধর্ষণের শিকার হল আট বছরের এক শিশু। অচেতন অবস্থায় উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটির জ্ঞান ফেরেনি। চিকি‍ৎসকরা জানিয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একরত্তি শিশুটি। লাইফ সাপোর্টে রাখতে হতে পারে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন,  নির্যাতিতা শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। কয়েক দিন আগে মাগুরা শহরে দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা এগারোটা নাগাদ বেহুঁশ অবস্থায় শিশুটিকে মাগুরা হাসপাতালে নিয়ে আসেন দিদির শাশুড়ি। হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষার সময়ে দেখতে পান, নির্যাতিতার গলায় দাগ রয়েছে। তাদের অনুমান, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। তাঁর মাসিকের রাস্তায় রক্তক্ষরণ হয়েছে।  শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাগুরা হাসপাতালের চিকি‍ৎসকরা প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানকার চিকি‍ৎসকরা শিশুটির শারীরিক অবস্থা নিরীক্ষণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।  বর্তমানে ঢাকা মেডিকেলের শিশুদের জন থাকা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (পিকু) রেখে শিশুটির চিকি‍ৎসা চলছে।

দিদি বাড়িতে ঘুরতে গিয়ে শিশুটির ধর্ষণের ঘটনা জানাজানি হতেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে জনমানসে।  সমাজমাধ্যম ফেসবুকে অনেকেই ওই নারকীয় ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করে পোস্ট দিয়েছেন। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মাগুরা শহরে মিছিল বের করেছেন স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শিশুটির জামাইবাবু ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00