‘কুলাঙ্গারের আবাদ হোক বাংলাদেশ’, মাগুরার ছোট্ট শিশুর মৃত্যুতে গর্জে উঠলেন নুসরাত ফারিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি ঢাকা: চার-চারটি হাসপাতালের চিকি‍ৎসকরা প্রাণপাত করেও বাঁচাতে পারেনি দিদির শ্বশুরের পাশবিক ধর্ষণের শিকার হওয়া মাগুরার একরত্তি শিশু আছিয়াকে। টানা আট দিন যমে-মানুষের টানাটানি শেষে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ বারের মতো চোখ বুজেছে ছোট্ট শিশুটি। ওই মর্মান্তিক মৃত্যুর খবরে শোকবিহ্বল গোটা দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছোট্ট আছিয়ার অকালমৃত্যুর জন্য দায়ী মনুষ্যরূপী পশুদের চরম শাস্তি দাবি করেছেন। আট বছরের আছিয়ার করুণ মৃত্যুতে গর্জে উঠেছেন নুসরাত ফারিয়া-শাহনাজ খুশি-রওনাক হাসানের মতো শোবিজ অঙ্গনের তারকারাও। সমাজমাধ্যমে কেউ পোস্ট করে ছোট আছিয়ার মৃত্যুর জন্য নিজের মৃত্যুদণ্ড দাবি করেছেন। কেউ ক্ষোভ উগরে লিখেছেন, বাংলাদেশে আর যেন কোনও মেয়ে জন্ম না নেয়।

জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন ‘এ শহরে আর কোনও কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নিহীন, কন‍্যাহীন মরুভূমি হোক এ দেশ। কুলাঙ্গারের আবাদ হোক!’ জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রবর রিপন ফেসবুকে লিখেছেন, ‘হে রাষ্ট্র, আছিয়ার মৃত্যুর জন্য আমার মৃত্যুদণ্ড দাও।’ পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘মরে আছিয়া বেঁচে গেল। আর বুঝিয়ে দিয়ে গেল অনেক কিছুই। আছিয়া, তীব্র কষ্ট পেয়েছ মা, এবার ঘুমাও। লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা।’ অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘আছিয়া মরিয়া প্রমাণ করিল সে মরে নাই! সে বাঁচিয়াছে! আর আমাদের মারিয়া গিয়াছে।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া নিজের সোশ্যাল হ্যান্ডলে হৃদয় ভাঙার ইমোজি-সহ লিখেছেন, ‘আছিয়া।’ অভিনেতা তথা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেছেন, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর, প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’ অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’ এক ধাপ এগিয়ে আছিয়ার উপরে পাশবিক নির্যাতনকারীদের প্রকাশ্য মঞ্চে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন নায়িকা তমা মির্জা। ধর্ষকের মৃত্যু কামনা করে লিখেছেন, ‘শোনেন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ/বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না।’

ফের ইউনূস সরকারের রোষে নুসরাত ফারিয়া, এবার বাজেয়াপ্ত হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নতজানু ইউনূস সরকার, জামিন পেলেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়াকে চার দিনের জন্য জেল হেফাজতে পাঠালেন বিচারক

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া

হাসিনা ঘনিষ্ঠতার মূল্য! নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

‘ধর্ষকদের পাহারাদার’ ঢাকার পুলিশ কমিশনারকে বরখাস্তের দাবিতে উত্তাল বাংলাদেশ

ধর্ষণের শিকার মাগুরার ছোট শিশুকে চিকি‍ৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে রাজি হয়নি ইউনূস সরকার

মাগুরার ছোট শিশু আছিয়ার ধর্ষকের বিরুদ্ধে অতীতেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]