Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেখ হাসিনাকে ধাক্কা, আওয়ামী লীগের সঙ্গ ছাড়ল জাতীয় পার্টি

যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদের নির্বাচন (Parliament Election)  যত এগিয়ে আসছে ততই বন্ধুহীন হয়ে পড়ছে শাসকদল আওয়ামী লীগ (Awami League)। প্রয়াত প্রেসিডেন্ট (Former President) হুসেন মহম্মদ এরশাদের (H M Ershad) হাতে গড়া জাতীয় পার্টির (Jatiya Party) পক্ষ থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক নয় তারা। যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা রাখা হয়েছে।

গত জাতীয় সংসদ নির্বাচনের পরে শেখ হাসিনার (Sk Hasina) নেতৃত্বাধীন জোটের শরিক হওয়া সত্বেও বিরোধী বেঞ্চেই বসেছিলেন জাতীয় পার্টির সাংসদরা। বিরোধী নেত্রী হয়েছিলেন এরশাদ পত্নী রওশান এরশাদ (Raoshan Ershad)। যদিও তিনি অসুস্থ হওয়ার পরে দলের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন এরশাদের ছোট ভাই জি এম কাদের (G M Kader)। এদিন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কাদের বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এখন জোটে নেই। যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই।’

তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে না থাকলেও ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনার দলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তাঁর কথায়, ‘আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভাল সম্পর্ক ছিল। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ যদি ভাল কাজ করে আমরা তাদের সঙ্গে থাকব।’ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) শান্তিপূর্ণ কারচুপির মেশিন আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে আটক বাংলাদেশ সেনাবাহিনীর মেজর

রক্তে ভাসল শেখ মুজিবের গোপালগঞ্জ, সেনাবাহিনীর নির্বিচারে গুলিতে নিহত হিন্দু ছাত্র-সহ ৫ আওয়ামী লীগ কর্মী

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

লন্ডনে প্রবল বিক্ষোভের মুখে মোল্লা ইউনূস, পিছনের দরজা দিয়ে ঢুকলেন হোটেলে

ইউনূসের নির্দেশে ১২৩ আওয়ামী লীগ কর্মী-সমর্থক খুন, বিস্ফোরক দাবি মানবাধিকার সংগঠনের  

হাসিনার দল করায় ঢাকায় মধ্যরাতে গ্রেফতার জনপ্রিয় গায়িকা মমতাজ

প্রাণ বাঁচাতে মধ্যরাতে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00