Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউনূসের নির্দেশে ১২৩ আওয়ামী লীগ কর্মী-সমর্থক খুন, বিস্ফোরক দাবি মানবাধিকার সংগঠনের  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের পরে ক্ষমতায় আসীন হয়েই পাকিস্তান ভাঙার অপরাধে  মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা-কর্মী খতম অভিযানে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস। গত ৯ মাসে পাকিস্তানি গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য ইউনূসের নির্দেশে ১২৩ আওয়ামী লীগ কর্মী-সমর্থককে তালিবানি কায়দায় নৃশংসভাবে খুন করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছে মানবাধিকার সংগঠন ‘দ্য রাইটস অ্যান্ড রিস্ক’স গ্রুপ (আরএআরজি)। সংগঠনের দাবি ‘৯ মাসে যে ১২৩ জন আওয়ামী লীগ কর্মী-সমর্থককে খুন করা হয়েছে তার মধ্যে জেলে বন্দি ছিলেন ২১ জন। তাদের বিষ প্রয়োগ করে ও বিনা চিকি‍ৎসায় মেরে ফেলা হয়েছে।’ ইউনূসের বিরুদ্ধে গণহত্যা সংগঠিত করার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করার কথাও জানিয়েছে সংগঠনটি।

আরএআরজি পরিচাল;ক সুভাষ চাকমা জানিয়েছেন, ‘৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই বামলাদেশ জুড়ে আওয়ামী লিঘ কর্মী-সমর্থকদের নিকেশ অভিযানে ঝাঁপায় মুহাম্মদ ইউনূস সরকার। আওয়ামী পরিবারের সমর্থক হওয়ার অপরাধে গণহত্যার হাত থেকে রেহাই পায়নি শিশু ও মহিলারাও। গত ৫ অগস্ট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আওয়ামী সমর্থক হওয়ার অপরাধে প্রাণ দিতে হয়েছে ১২৩ জনকে। তালিবানি কায়দায় কারও গলা কেটে, কারও শিরশ্ছেদ করে আবার কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড   দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতেই ১২৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। তবে বাস্তবে এর চেয়ে অনেক বেশি সংখ্যক আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা খুন হয়েছেন। যে তথ্য পাওয়া গিয়েছে তা হিমশৈলীর চূড়া মাত্র।’

আর্এআরজি’র রিপোর্ট অনুযায়ী, ‘অগস্টের ১৩ তারিখে বগুড়ায় বাবর আলি নামে এক আওয়ামী লীগ সমর্থককে অপহরন করে নিয়ে গলা কেটে খুন করা হয়। ৮ সেপটেম্বর রাজশাহী বিশ্ববিদালয়ের এক কর্মী তথা প্রাক্তন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়। ফেসবুকে ‘জয় বাংলা’ শ্লোগান লেখার অপরাধে গত ১৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১২ বছর বয়সী পঞ্চম শ্রেনির ছাত্র মোহাম্মদ রিয়ান ও মোহাম্মদ মাসুদ রানা নামে দুই জনকে খুন করেন ইউনূসের সমর্থক গোষ্ঠী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জঙ্গিরা। ৫ ডিসেম্বর ছেলে ছাত্রলীগ করার অপরাধে আরজিনা বেগম নামে এক মহিলাকে নমাজ আদায়ের সময়ে খুন করা হয়।’ সুভাষ চাকমার কথা অনুযায়ী, ২০০৭-২০০৮ সালে কেনিয়ায় নির্বাচনী পরবর্তী যে সহিংসতা ঘটেছিল তাকেও হার মানিয়ে দিয়েছে ইউনূসের জমানা।’

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে আটক বাংলাদেশ সেনাবাহিনীর মেজর

রক্তে ভাসল শেখ মুজিবের গোপালগঞ্জ, সেনাবাহিনীর নির্বিচারে গুলিতে নিহত হিন্দু ছাত্র-সহ ৫ আওয়ামী লীগ কর্মী

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

লন্ডনে প্রবল বিক্ষোভের মুখে মোল্লা ইউনূস, পিছনের দরজা দিয়ে ঢুকলেন হোটেলে

হাসিনার দল করায় ঢাকায় মধ্যরাতে গ্রেফতার জনপ্রিয় গায়িকা মমতাজ

প্রাণ বাঁচাতে মধ্যরাতে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি

মাঝ আকাশেই খালেদাকে খতমের পরিকল্পনা? রাতারাতি সরানো হল দুই বিমান ক্রুকে

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00