ঢাকা বিমানবন্দরে ইউনূসের যুব উপদেষ্টার ব্যাগ থেকে উদ্ধার AK-47 রাইফেলের ম্যাগাজিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেনজির ঘটনার সাক্ষী থাকল ঢাকা বিমানবন্দর। আজ রবিবার (২৯ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে কার্তুজ ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করেছেন নিরাপত্তা রক্ষীরা। কেন ওই বিপুল পরিমাণ কার্তুজ বোঝাই ম্যাগাজিন নিজের কাছে রেখেছেন, তার কোনও জবাব দিতে পারেননি যুব উপদেষ্টা। বেশ খানিকক্ষণ তাকে আটকে রাখা হয়। ওই খবর পেয়ে তড়িঘড়ি বিমানবন্দরে উপস্থিত হন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। তার হস্তক্ষেপেই ছাড়া পেয়ে মরক্কোর উদ্দেশে রওনা হন আসিফ মাহমুদ। খোদ যুব উপদেষ্টার ব্যাগ থেকে কার্তুজ ভর্তি ম্যাগাজিন উদ্ধারের বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত ইউনূসের প্রেস সচিব তথা হিযবুত তাহরীর জঙ্গি শফিকুল আলম ফোন করে ওই সংবাদমাধ্যমগুলিকে ফোন করে এ সংক্রান্ত খবর মুছে ফেলার নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে ওই সব সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দেন। সেই হুমকির পরে এ সংক্রান্ত খবর সরিয়ে ফেলে ‘ঢাকা পোস্ট’, ‘বার্তা ২৪’ সহ একাধিক সংবাদমাধ্যম।

ঢাকা বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, ‘মরক্কোর মারাকেশে ইসলামিক দেশগুলির (ওআইসি) এক অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো যাচ্ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিন সকাল সাতটা বেজে আট মিনিটে মরক্কোগামী তার্কিশ এয়ারলাইন্সের (টিকে-৭১৩) বিমানে ওঠার আগে  বোর্ডিং ব্রিজ-০৯ এ লাগেজ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা ম্যাগাজিনটি শনাক্ত করেন। এ নিয়ে শোরগোল পড়ে যায়। আসিফ মাহমুদকে জিজ্ঞাসাবাদ করেন এভসেক সদস্যরা। খবর পেয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বিমানবন্দরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ম্যাগাজিনটি নিজের হেফাজতে নেন। এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানে উঠিয়ে দেওয়া হয়।’

জেরার সময়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, তাড়াহুড়ার কারণে ভুলবশত ম্যাগাজিনটি তার লাগেজে থেকে গিয়েছিল এবং এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা। এই প্রথম নয়, এর আগেও একবার আগ্নেয়াস্ত্র নিয়ে হেলিকপ্টারে ওঠার চেষ্টা চালিয়েছিলেন আসিফ। অনেক চেষ্টা চালিয়ে সেই খবর ধামাচাপা দিয়েছিল ইউনূস সরকার। এক সংবাদমাধ্যমকে দেওয়া সা্ক্ষা‍ৎকারে আসিফ বলেছিলেন, ‘শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে উ‍ৎখাতের জন্য সশশ্ত্র বিপ্লবের প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল। বিদেশ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র আমদানি করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই অস্ত্র আনতে সাহায্য করেছিল জামায়াত ইসলামী ও আমার বাংলাদেশ পার্টির শীর্ষ নেতৃত্ব।’

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]