Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সীতাকুণ্ড অগ্নিকাণ্ড: ৬১ ঘন্টা পর নিয়ন্ত্রণে আগুন, উদ্ধার আরও দুই লাশ

মঙ্গলবার দুপুরে এ খবর জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে নিয়ন্ত্রণে সীতাকুণ্ডুর (Sitakunda) কন্টেনার ডিপোর (Container Depot) আগুন। টানা ৬১ ঘন্টা বাদে মঙ্গলবার দুপুরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (lieutenant colonel ) আরিফুল ইসলাম (Ariful Islam) জানিয়েছেন, ‘নতুন করে আর বিস্ফোরণের সম্ভাবনা নেই। ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।’ এদিনও ডিপোর পোড়াস্তুপ থেকে দুই জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ফলে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩-এ।

গত শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে অবস্থিত বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে। নিমিষেই সেই আগুন ভয়াবহ আকার ধারন করে। ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড সহ বিভিন্ন উচ্চ জ্বলনশীল দাহ্য পদার্থ থাকায় একের পর এক কন্টেনারে বিস্ফোরণ ঘটে। রাতেই আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন জেলা থেকে দমকল কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তাদের। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়।  

টানা ৬১ ঘন্টা বাদে এদিন দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পরেই ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়েছে। আর সেই ধ্বংসস্তুপ সরাতে গিয়ে দুই জনের নিথর দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে একজন দমকল কর্মী। এনিয়ে আগুনের সঙ্গে লড়াই করতে ১০ জন দমকল কর্মীর (Fire Fighter) মৃত্যু হল। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও বিস্ফোরক বোঝাই কন্টেনারগুলি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ঢাকা থেকে বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই সীতাকুণ্ডের ঘটনাস্থলে পৌঁছেছেন।  

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শ্লোগান দেওয়ার অপরাধে আটক ৬

গল্প নয় সত্যি, পদ্মার এক ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজারে

‘রক্ত চাই, রক্ত’, ঢাকার বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের বাঁচাতে আর্জি চিকি‍ৎসকদের

ইউনূসের জমানায় বিষ মদের রমরমা, খুলনায় বিষাক্ত মদের বলি পাঁচ

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে ভাঙচুর-তাণ্ডব

নতজানু ইউনূস সরকার, জামিন পেলেন নুসরাত ফারিয়া

প্রতারক জামাইকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা শাশুড়ির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00