Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাত সকালে আগুন মা উড়ালপুলে, ছড়াল যানজট

বেলা ১০টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হন দমকলের কর্মীরা। তবে ততক্ষনে মা উড়ালপুলের দুই লেনে গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্ক সার্কাস(Park Circus) স্টেশনের ঠিক ওপরেই রয়েছে চার নম্বর ব্রিজ(Bridge Number Four)। আর তার ওপর দিয়ে চলে গিয়েছে মা উড়ালপুল(Maa Flyover)। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারে সেই উড়ালপুলের ব্রিজের খাঁজে জমে থাকা জঞ্জালে লাগল আগুন(Fire)। আর সেই আগুনের জেরেই থমকালো যানবাহণের গতি। সেই গতি শ্লথ হওয়ার দরুন মা উড়ালপুল জুড়ে ছড়িয়ে পড়ল যানজট। টানা ১ ঘন্টা ধরে সেই আগুন গুচ্ছের কালো ধোঁয়া ছড়ানোর পাশাপাশি যানজটের ক্ষেত্রেও তার প্রভাব ছড়িয়ে গেল।

জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ মা উড়ালপুলে চার নম্বর ব্রিজের ঠিক ওপরে থাকা লোহার ব্রিজের খাঁজে জমে থাকা জঞ্জালে আগুন দেখতে পান পথচলতি মানুষ। ঠিক কীভাবে আগুন লাগল তা নিয়ে অবশ্য এখনও ধন্দে রয়েছেন পুলিশ আধিকারিকেরা। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সিগারেট বা বিড়ি জাতীয় জিনিস থেকেই জঞ্জালে আগুন লেগেছে। আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শ্লথ হয় যানবাহনের গতি। আর তার জেরেই মা উড়ালপুলের দুই দিকেই গাড়ির লাইন পড়ে যায়। একের পর এক গাড়ি দাঁড়িয়ে যায় উড়ালপুলের দুটি লেনেই।

যদিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে দুই লেনের গাড়িগুলিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। সেই সঙ্গে আসে দমকলের ইঞ্জিনও। বেলা ১০টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হন দমকলের কর্মীরা। তবে ততক্ষনে মা উড়ালপুলের দুই লেনে গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে। সপ্তাহের প্রথম কাজের দিনেই এই ঘটনার জেরে ভোগান্তির মুখে পড়লেন অফিসমুখো জনতা।

কৈখালিতে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

বন্ডেলগেটে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক দমকলকর্মী

বন্ডেল গেট এলাকায় দে’জ মেডিক্যাল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন

সিমলাপালে চলন্ত মারুতি ভ্যানে দাউ দাউ করে আগুন, চাঞ্চল্য

বারাসত মেডিক্যাল কলেজের ওয়েটিং রুমে আগুন, দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণেও

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00