অপরাজিতা বিলে অনুমোদন নয় কেন? ছাত্র সমাবেশ থেকে প্রশ্ন অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ এর নির্বাচনের আগে তৃণমূল ছাত্র পরিষদের মেগা সমাবেশ থেকে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর কথায় উঠে এসেছে, আরজিকর প্রসঙ্গ থেকে বাঙালি হেনস্থার কথা। নাম না করে কমিশনকেও নিশানা করেছেন তিনি।

আরজিকর প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন, এই তদন্তের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যা পেরেছে, সিবিআই এক বছরেও তাও করতে পারেনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, আরজিকর ঘটনার মতো ঘটনা যাতে না ঘটে তারজন্য অপরাজিতা বিলের কথা বলা হয়েছে। কেন অপরাজিতার বিলে এখনও অনুমোদন দেওয়া হয়নি। তাঁর নিশানায় যে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেটা স্পষ্ট।

বিজেপি ও সিপিএমকে একযোগে নিশানা করে অভিষেক বলেছেন, মোদির সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তে ব্যর্থ হয়েছে। বিজেপি সরকার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। আরজিকরের মত জঘন্য অপরাধ ঠেকাতে অপরাজিতা বিল পাঠানো হয়েছিল। সেই বিল এখনও অনুমোদন পায়নি। ভিন রাজ্যে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন বাঙালিরা। এই ক্ষেত্রে তাঁর হুঁশিয়ারি, বাংলা আত্মসমর্পণ করবে না। বাংলা মাথা নোয়াবে না। আগে মানুষ সরকার বাছত, এখন সরকার ভোটার বাছে। যারা ১০ কোটি বঙ্গবাসীকে অপমান করেছে তাদের জবাব দিতে হবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাংলা থেকে সরানোর কথা বলেন, তারা মমতার সঙ্গে পরে লড়বেন, আগে ছাত্র যুবদের সঙ্গে লড়ুন।

বিজেপি সরকার কালো কৃষি বিল এনে কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করেছে। বিজেপি সরকার এনআরসির নাম করে ভয় দেখিয়ে সম্পত্তি কাড়ার চেষ্টা করছে। রাজ্যের কোষাগার থেকে টাকা নিয়ে গিয়ে রাজ্যের বকেয়া আটকে রেখেছে। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের এক ছটাক জমি ছাড়া হবে না। বিচার ব্যবস্থার থেকে শুরু করে সংবাদ মাধ্যম ইডি, সিবিআই সবাই তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেছেন, আগের বারের থেকে এবারে উপস্থিতির হার বেড়েছে। আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ভেঙেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুবরা হাজির হয়েছেন মেয়ো রোডে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]