‘অন্যায়ের সঙ্গে আপস নয়’, তণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার। সেই উপলক্ষ্যে সমস্ত টিএমসিপি কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি জানিয়েছেন, সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন।

বৃহস্পতিবার শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ! জয় বাংলা!

 

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতিবছরের মতো এই বছরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মতলা সংলগ্ন মেয়োরোডে এই অনুষ্ঠান হবে। এই উপলক্ষ্যে তৈরি হয়েছে বিশেষ মঞ্চ। এই মঞ্চ থেকেই যুব তৃণমূলের উদ্দেশ্যে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তা দিয়েছে। তার থেকেই স্পষ্ট অনুষ্ঠানের মঞ্চেও বাংলার সঙ্গে অন্যায় হওয়ার বিষয়টি নিয়ে সুর চড়াবেন তিনি। প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র যুবদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হবে না। ২১ জুলাইয়ের মঞ্চে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এবারও সেটাই দেখা যাবে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]