Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে এক অন্যরকম চিত্র। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনায় ঝুলছে এক একটা বিশাল আকৃতির ব্যানার। এক ঝলকে দেখে মনে হবে বিজ্ঞাপন। কিন্তু আদপে তা নয়। একেকটা ব্যানারে এক একজন খেলোয়াড়ের নাম ও ছবি। এই খেলোয়াররাই রয়েছেন আফগানিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার জন্য সব দলেই চলছে জোর কদমে প্রস্তুতি।

এদিকে বড় টুর্নামেন্টের দল ঘোষণার ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরেই নতুনত্ব নানা প্রচেষ্টা আনছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের ক্ষেত্রেও ব্যতিক্রম দেখা গেল না। ২৪ অগস্ট রবিবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে মহাদেশীয় প্রতিযোগিতার স্কোয়াডের ঘোষণা করেছে আফগানিস্তান। ১৭ সদস্যের দল নিয়ে এশিয়া কাপে আসবে আফগানিস্তান। নেতৃত্ব দেবেন রশিদ খান। আফগান দলের পোস্টার বয় তাঁকেই বলা হয়। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তিন জনকে।

এশিয়া কাপে আফগানিস্তান খেলতে আসছে ৬ জন অলরাউন্ডার নিয়ে। খানিকটা টি-টোয়েন্টি সংস্করণ বলেই হয়তো এই দলে এত অলরাউন্ডারের ছড়াছড়ি। তিন জন স্পিন অলরাউন্ডার রয়েছেন, তাঁরা হলেন মহম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ এবং রশিদ খান। রয়েছেন ৩ পেস বোলিং অলরাউন্ডার। তাঁরা হলেন আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত এবং গুলবাদিন নাইব।

স্পিন বিভাগ বরাবরই আফগানদের বড় শক্তির জায়গা। তাই মুজিব উর রেহমান, নুর আহমেদের সঙ্গে থাকছেন আল্লাহ গজনফ‌। দলে থাকছেন তিন পেসার নভিন উল হক, ফজল হক ফারুকী এবং ফরিদ মালিক। ‌ উইকেট রক্ষকের দায়িত্বে থাকছেন রহমান উল্লাহ গুডরবাজ। ব্যাকআপে উইকেট রক্ষক হিসেবে রাখা হচ্ছে মহম্মদ ইশাককে।

বহুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আফগানিস্তান। তবে এই দলের ক্রিকেটাররা আইপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি-20 এবং নানা রকম ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন তাঁরা। তাই খেলার মধ্যে নেই এই কথা একেবারেই বলা যাবে না আফগানিস্তানের ক্ষেত্রে। এশিয়া কাপে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শারজায় তৃতীয় ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। তাই অধিকাংশ খেলোয়াড় প্র্যাকটিস ক্যাম্পে যোগদান করেছেন

চলতি বছর এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর আবুধাবিতে। সে’দিনই হবে উদ্বোধনী ম্যাচ। প্রথম দিনই হংকংয়ের মুখোমুখি হবে আফগানিস্তান । বি গ্রুপে তার অন্য দুই প্রতিপক্ষ হল বাংলাদেশ ও শ্রীলংকা। বাংলাদেশের সঙ্গে আফগানরা খেলবেন ১৬ সেপ্টেম্বর এবং শ্রীলংকার সঙ্গে খেলা হবে ১৮ই সেপ্টেম্বর।

আফগান স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, গুলবদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), আল্লাহ গজনফর, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমেদজাই।

এশিয়া কাপের আগে দু’বারই ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ পাক পেসারের

একের পর এক বঞ্চনা, মনে ব্যথা নিয়েই পশ্চিমাঞ্চলের নেতৃত্ব ফেরালেন শ্রেয়স

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, ঠাঁই হলো না সৌম্য-মিরাজের

ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া সিরিজ নয়, জানাল ক্রীড়া মন্ত্রক

এশিয়া কাপে অক্ষরের পরিবর্তে কেন শুভমন সহ অধিনায়ক? ব্যাখ্যা দিলেন আগরকর

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘মহাযুদ্ধ’ ১৪ সেপ্টেম্বর

৯-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে এশিয়া কাপের আসর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00