Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঠাকুর বাড়িতে নাট মন্দিরে মতুয়াদের সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির কোন্দল প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর: ঠাকুরনগরের মতুয়া মহা সংঘের সংঘাধিপতি এবং বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর(Subrata Thakur)। দুই ভাইয়ের প্রকাশ্যে লড়াইয়ে সুব্রত ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন মা ছবি রানী ঠাকুর এবং তৃণমূল সাংসদ ও ঠাকুর পরিবারের ওপর সদস্য মমতা বালা ঠাকুর(Mamata Bala Tahkur)। তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী এবং মতুয়া […]

অমাবস্যার অন্ধকারে রোজগারে আলোর রোশনাই তারাপীঠে

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ: শুক্রবার কৌশিকী অমাবস্যায় রোজগারে আলোর রোশনাই দেখল তারাপীঠ। রেকর্ড পরিমাণ ভক্ত সমাগম ঘটেছে এ বছর তারাপীঠে(Tarapith)। মোট ৪ কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে। গত বছরের তুলনায় আবগারি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ৬০ লক্ষ টাকার অতিরিক্ত মদ(Wine) বিক্রি হয়েছে। এ বছর তারাপীঠে ৫ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। কোন […]

১০ বছর পর অবশেষে প্রকাশ্যে রানির কন্যার ছবি, কেমন দেখতে হল আদিরাকে?

২০১৫ সালে মেয়ের জন্ম দেন অভিনেত্রী। তাঁর বয়স এখন ১০ বছর। কিন্তু কেউ এখনও পর্যন্ত সামনে থেকে স্পষ্টভাবে আদিরাকে দেখেনি। এমনকী রানি মেয়ের কোনওদিন ছবিও পোস্ট করেননি।

নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার গানের শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: নাবালিকার শ্লীলতাহানি করার ঘটনায় গ্রেফতার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের এক গানের শিক্ষক।১৫ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার ঘটনায় গ্রেফতার হলেন পূর্ব বর্ধমানের জামালপুরের(Jamalpur) এক গানের শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পাড়াতল পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত শিক্ষকককে রবিবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে […]

একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলাল স্বাস্থ্য কমিশন

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসায় গাফিলতির অভিযোগ। একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলাল স্বাস্থ্য কমিশন।গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ। চিকিৎসক গড় হাজির থাকায় গর্ভবতী মহিলাকে ইনজেকশন দেন চিকিৎসকের সহকারী। ইনজেকশন দেওয়ার পরই ওই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার। তারপরই স্বাস্থ্য কমিশনের নির্দেশে নার্সিংহোমে ঝুলল তালা। সূত্রের খবর গর্ভবতী মহিলাকে ব্যথা কমানোর ইনজেকশন দেন। Rmo পরিচয় অবিনাশ […]

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি হামলায় মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। প্রতিদিনই কোনও না কোনও জায়গায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। এর জেরে হামাস সদস্যের সঙ্গে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনাো ঘটছে। ত্রাণ নিতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। পাশাপাশি জানা গিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় নতুন করে হামলা করার পরিকল্পনা রয়েছে ইজারায়েলের। এই পরিস্থিতিতে দখলদার ইজরায়েলের হাত থেকে […]

রিলস বানাতে গিয়ে ভয়ঙ্কর বিপদ! ওড়িশার দুদুমা জলপ্রপাতে তলিয়ে গেলেন তরুণ ইউটিউবার

মর্মান্তিক ঘটনা! রিল ভিডিও করতে গিয়ে জলপ্রপাতে ভেসে গেলেন এক ইউটিউবার। এতদিন তিনি যাদের ভিডিও করে ইউটিউবার ট্যাগ পেলেন, আজ তাঁর মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দিল্লি বিমানবন্দরে বাজেয়াপ্ত প্রায় ২৫ কোটি টাকার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়েছে। X- হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করে বলা হয়েছে, ২১ অগস্ট ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে একটি বিমান নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরের টার্মিনাল থ্রি-তে পৌঁছানোর পর একজন ভারতীয়কে […]

অবৈধভাবে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভারতে প্রবেশ করে ১৪ দিনের জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ গ্রেফতার,পেশ আদালতে।১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিহাট মহকুমা আদালত।উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত – বাংলাদেশ লাগোয়া স্বরূপনগরের(Swarupnagar) বিথারী সীমান্ত দিয়ে শনিবার রাতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আরিফুর জামান(Arifur Zaman) ভারতে প্রবেশ করার চেষ্টা চালায়। তাঁর বাড়ি বাংলাদেশের নেহাল পাহাড়িতে। তিনি অবৈধভাবে […]

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া : মদ্যপানে  প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষক নিরুপম পালকে মারধরের ঘটনায় এবার পাল্টা অভিযোগ ধৃত তরুণীর পরিবারের। ধৃত তরুণীর মায়ের অভিযোগ, ওই তরুণীকে অশালীন মন্তব্য করেছিলেন নিরুপম পাল। তার প্রতিবাদেই মারধরের ঘটনা ঘটেছে। মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ধৃত তরুণীর মায়ের। একটি ভিডিও ক্লিপও তিনি জমা করেছেন বলে জানা […]

পাকিস্তানের ‘লাল স্যুট’-কে নকল করেছে সিদ্ধান্ত-জাহ্নবীর ‘ডেঞ্জার’, ‘পরম সুন্দরী’র গান নিয়ে নয়া বিতর্ক

আসলে, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পরম সুন্দরী’-এর নতুন গান ‘ডেঞ্জার’ ২১ আগস্ট মুক্তি পেয়েছে।

চাঁচলে জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা, তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা।৫০০ থেকে ৭০০ টাকা করে কাটমানি(Cut Money) নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জেলাশাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের(Karba Gram Panchayet) ঘটনা।নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে জন্ম শংসাপত্র […]

বড় জালিয়াতি, অচেনা ওয়েবসাইটে দেড় লক্ষ টেট পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস

২০২২ সালে অন্তত দেড় লক্ষ প্রার্থী টেট পরীক্ষা দিয়েছিল। একটি অচেনা ওয়েবসাইটে সবার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

সন্দেশখালির ছায়া পূর্ব বর্ধমান জেলার জামালপুরে, অতিষ্ঠ গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: তৃণমূল নেতার অত্যাচারের বিরুদ্ধে এবার একজোট গ্ৰামবাসীরা ।প্রতিরোধে এককাট্টা । সন্দেশখালির ছায়া এবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে(Jamalpur)। সন্দেশখালির শাহজাহানের প্রতিচ্ছবি যেন জামালপুরের ফিরোজ ।শেখ শাহজাহানের প্রতিচ্ছবি এবার জামালপুরে শেখ ফিরোজের (Sk. Firaz)মধ্যে। তৃণমূল নেতার অত্যাচারের অতিষ্ট গ্রামবাসীরা। সন্দেশখালির ছায়া এবার জামালপুরে। শেখ শাহজাহানের মত সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি করার অভিযোগ উঠল জামালপুরের তৃণমূল নেতা […]

অশ্লীল পোশাকে ‘বিখ্যাত’ খুশির বাড়িতে চুরি, ২৫ লাখি গহনা নিয়ে পালাল বাঙালি অভিনেত্রীর গৃহকর্মী

স্প্লিটসভিলার প্রাক্তন প্রতিযোগী খুশির বাড়ি থেকে সম্প্রতি ২৫ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। খুশির গৃহকর্মী (পরিচারিকা) এই অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এক বছরের শিশুকন্যাকে খুন, দম্পতির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত অন্ধ্রপ্রদেশের এক দম্পতির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট। পরিবর্তে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড। খুনের দায়ে দোষী সাব্যস্ত দম্পতিকে কমপক্ষে ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা করেছে বিচারপতির বেঞ্চ। মামলাটির বিচারের দায়িত্বে ছিলেন বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। দোষী সাব্যস্ত হওয়া দম্পতির নাম শেখ হাসিনা […]

পুজোয় হিট হতে চলেছে শান্তিপুর-ফুলিয়ার ‘বাংলা হরফে বোনা শাড়ি’

নিজস্ব প্রতিনিধি, ফুলিয়া: নদিয়ার ফুলিয়ার শাড়ি মানেই আবেগ ও গর্ব।সেই আবেগ-গর্ব এবার মিশে যাচ্ছে পুজোর শাড়ির পাড়ে । নদিয়া জেলার শান্তিপুর ফুলিয়ার তাঁতশিল্পীদের নতুন সৃষ্টিতে শাড়ির বুননে জায়গা করে নিয়েছে বাংলা হরফ। কোথাও পাড় জুড়ে রবীন্দ্রনাথের কবিতা, কোথাও আঁচলে ফুটে উঠছে বাংলার নারী বাংলার শাড়ি ।বহু বছর ধরে বাংলার ঐতিহ্য বহন করছে গঙ্গার পূর্বপাড়ের এই […]

প্রেমিকের সঙ্গে মিলে বৃদ্ধ স্বামীকে খুন করে গ্রেফতার তরুণী স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: হাড়হিম করে দেওয়া ঘটনা ঘটল রাজস্থানের কারাউলি জেলায়। সেখানে প্রেমিকের সঙ্গে মিলে ৬০ বছর বয়সী স্বামীকে হত্যা করল ৩০ বছর বয়সী স্ত্রী। হত্যার পর মৃতদেহ নিয়ে গিয়ে ভরতপুর জেলার বায়ানা এলাকায় অবস্থিত একটি কুয়োর মধ্যে ফেলে দেয় তারা। এখানেই শেষ নয়, হত্যালীলা সমাপ্ত করে স্ত্রী নিজেই থানায় গিয়ে স্বামীর নিখোঁজ হওয়ার ডায়েরি […]

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে বন্দি থাকা পাকিস্তানিদের ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ঢাকা। কিন্তু এই প্রসঙ্গে কোনও কথা বললেন না পাক বিদেশমন্ত্রী ইসহাক দার। মুক্তিযুদ্ধের একাধিক ইস্যুতে এক মত নয় বাংলাদেশ ও পাকিস্তান।এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ৫৪ বছরের সমস্যা একদিনের বৈঠকে সমাধান হবে না।  পরস্পরের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। […]

ক্যানিংয়ে দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে দম্পতির জোড়া মৃত উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের এলাকা বয়েসিং গ্রামে ।মৃত দম্পতির নাম নাজির মোল্লা(Nazir Molla) বয়স ২৩ ।রিঙ্কি মোল্লা(Rinki Molla) বয়স ২১ বলে জানা গিয়েছে। বিগত প্রায় চার বছর আগে নাজির ফোনের […]

মৃত্যুর ৪ মাস পর কবর থেকে তোলা হল গৃহবধূর মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ: রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের(Raghunathganj) তেঘরি হাজীপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয়। তারপরই দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়। কবর (Grave)থেকে দেহ ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয়। উল্লেখ করা […]

0:00