Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এশিয়া কাপের আগে দু’বারই ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ পাক পেসারের

Share:

নিজস্ব প্রতিনিধি : এশিয়া কাপ শুরু শুধু সময়ের অপেক্ষা। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। এই প্রতিযোগিতায় পাকিস্তান ও ভারত দুটো ম্য়াচে মুখোমুখি হতে পারে। পাক পেসার হ্যারিস রউফ জানিয়েছে, দু’বারই ভারতকে হারাবে পাকিস্তান।

এশিয়া কাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এরপরেই দুবাই গিয়ে পাকিস্তান অনুশীলন শুরু করেছে। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে তাঁরা। সেই প্রস্তুতি ম্যাচের মধ্যেই পাক পেসার রউফের ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তানের অনুশীলনের সময় একজন পাক পেসারকে জানায় এশিয়া কাপে দুবার পাকিস্তান ও ভারত মুখোমুখি হতে পারে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, দুইবারই হারাবে। এই কথা শুনেই পাক সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় । এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ভারতীয় সমর্থকরা ও খোঁচা দিতে শুরু করেছেন। তাদের বলা হয়েছে প্রয়োজনে ভালো খেলতে না পেরে অজুহাত খোঁজে। ৮ দলের এশিয়া কাপ টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাইতে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।এই টুর্নামেন্টে পাকিস্তানকে ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে। গ্রুপ বি-তে রয়েছে হংকং, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।

উল্লেখ্য চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পড়বে দুবাইয়ের মাটিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। ভারতের কাছে পরাজয় স্বীকার করেছিল পাকিস্তান। একদিনের ম্যাচের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও হেরেছিল পাকিস্তান। অতীতেও একাধিক ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। এই প্রসঙ্গে উঠে এসেছে ২০২৩ সালে ভারতের মাঠে একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের কথা। পাশাপাশি উঠে এসছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। সব ম্যাচেই হার মেনে ছিল পাকিস্তান। এবার এশিয়া কাপের দল থেকে বাজ করেছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এই দুই ক্রিকেটারকে ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান।

একের পর এক বঞ্চনা, মনে ব্যথা নিয়েই পশ্চিমাঞ্চলের নেতৃত্ব ফেরালেন শ্রেয়স

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, ঠাঁই হলো না সৌম্য-মিরাজের

ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া সিরিজ নয়, জানাল ক্রীড়া মন্ত্রক

ফের বৈভবের বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

বল বিকৃতির অভিযোগ পাকিস্তানি পেসারের বিরুদ্ধে

টাইমড আউটের আশঙ্কায় প্যাড না পরেই মাঠে নেমে পড়লেন পাক ব্যাটার

প্রথমবার এশিয়া কাপ জয় বাংলাদেশের যুব দলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00