Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

তবে তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি 'হেডস অফ স্টেট' মুক্তি পাওয়ার পরেই সবকিছু বদলে দিয়েছে। যেখানে অভিনেত্রীর সঙ্গে অভিনয় করছেন, WWF তারকা জন সিনা এবং ইদ্রিস এলবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করার পর থেকেই লস অ্যাঞ্জেলেসে পাকাপাকিভাবে আস্তানা গেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেখতে দেখতে প্রায় ৯ বছর তাঁকে কোনও বলিউড সিনেমায় দেখা যায়নি। যদিও এস এস রাজামৌলির পরবর্তী ছবির মাধ্যমে তিনি আবারও ভারতীয় ছবিতে কামব্যাক করছেন। যাই হোক, বর্তমানে তিনি হলিউডেরও পাওয়ার ডিভা। হলিউডে আসার পর থেকে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বেওয়াচ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস, উই ক্যান বি হিরোস, লাভ অ্যাগেইন, ইজন্ট ইট রোমান্টিক এবং আ কিড লাইক জেক-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তাঁর কোনও ছবিই বক্সঅফিসে সাফল্য পায়নি বা হলিউডে তাঁকে বড় সাফল্য দেয়নি। তবে তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘হেডস অফ স্টেট’ মুক্তি পাওয়ার পরেই সবকিছু বদলে দিয়েছে। যেখানে অভিনেত্রীর সঙ্গে অভিনয় করছেন, WWF তারকা জন সিনা এবং ইদ্রিস এলবা। ছবিটি এখন আমাজন প্রাইমে স্ট্রিমিং হচ্ছে। পাশাপাশি ছবিটি রেকর্ড-ব্রেকিং দর্শক সংখ্যা পেয়েছে।

এমনকী সমালোচক এবং দর্শকদের কাছ থেকেও ভালো পর্যালোচনা পেয়েছে।তবে, মুক্তির এক মাসের পরে ছবিটি নিয়ে একটি মন্তব্য করার পর বিতর্কে জড়িয়ে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার ম্যানেজার। কারণ তিনি দাবি করেছেন, “ছবিটির সাফল্যের জন্য অভিনেত্রীকেই প্রধান কৃতিত্ব দেওয়া উচিত। কিন্তু অভিনেত্রী কৃতিত্ব পায়নি।বরং তাঁর পুরুষ সহ-অভিনেতা জন সিনা এবং ইদ্রিস এলবাকে বেশি কৃতিত্ব দেওয়া হয়েছে। চ্যাটজিপিটি এবং গ্রোকের মতো এআই টুলগুলি দিয়ে তাঁদেরকে অভিনেত্রীর থেকে দ্বিগুণেরও বেশি আকর্ষণীয় করা হয়েছে।” প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ম্যানেজার অঞ্জুলা আচারিয়া-বাথের এই মন্তব্য নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তাঁর দাবি, হেডস অফ স্টেট-এর সাফল্যের পিছনে প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন প্রধান চালিকাশক্তি, যা বর্তমানে প্রাইম ভিডিওতে সর্বকালের চতুর্থ সর্বাধিক দেখা সিনেমা। ছবিটি ঘিরে অভিনেত্রীকে কেন্দ্র করে ৫০% থেকে ৬০% হারে কথোপকথন হয়েছে, যেখানে সিনা এবং এলবা প্রত্যেকেই ২০% থেকে ২৫% হারে আলোচিত হয়েছেন। এআই তথ্য উদ্ধৃত করে প্রিয়াঙ্কার ম্যানেজার আরও বলেছেন যে, “আমি মনে করি না যে ছবির সাফল্যের জন্য তাকে সাধারণত কৃতিত্ব দেওয়া হবে কারণ তিনি প্রধান নন। তিনি ‘রাষ্ট্রপ্রধান’ নন।”

এই সমালোচনার মাঝে, শুক্রবার প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় নোট শেয়ার করে লিখেছেন, “কখনও কখনও আপনাকে এগিয়ে যাওয়ার জন্যে পিছনে যেতে হয়।” তবে, অভিনেত্রী তার ম্যানেজারের দাবির পরে তিনি সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি। এদিকে ‘স্টেটস অফ হেড’-এর জন্যে প্রিয়াঙ্কা চোপড়া ট্রোলড হয়েছেন। একজন লিখেছেন, “আপনার ক্লায়েন্ট কতটা জনপ্রিয় তা প্রমাণ করার জন্য অবিশ্বাস্যভাবে পরাজিত আচরণের আশ্রয় নেওয়া, অবশ্যই এটি কাজ করবে”। আর একজন ব্যবহার কারী প্রতিক্রিয়া জানিয়েছেন, “তাহলে তার ম্যানেজার এটা প্রকাশ করছেন। তাহলে এটা অবশ্যই সত্য। তার ম্যানেজারের এর থেকে লাভ করার কিছু নেই। তাই আমি এটা বিশ্বাস করি। তার ম্যানেজার আমাদের চেয়ে বেশি জানেন এবং তার কাছে সমস্ত তথ্যের অ্যাক্সেস আছে এবং তিনি কখনই সেই তথ্য বিকৃত করবেন না।”

ছবিটির সম্পর্কে

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন সিনা, ইদ্রিস এলবা, জ্যাক কোয়েড, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট এবং কার্লা গুগিনো। পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার, যিনি হার্ডকোর হেনরি (২০১৫) এবং নোবডি (২০২১) এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত।অভিনেত্রী নোয়েল বিসেটের ভূমিকায় অভিনয় করেছেন, একজন সিনিয়র MI6 এজেন্ট।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00