বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

রীতি মেনেই নীলম উপাধ্যায়কে বিয়ে করছেন সিদ্ধার্থ চোপড়া। আর তাতেই ঘটল বিপত্তি। বিয়ের মাত্র তিন দিন পর, অসুস্থ হয়ে পড়লেন নীলম। হলদি আচারের জন্যে ভয়ানক অ্যালার্জিতে আক্রান্ত হয়েছেন নীলম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র তিনদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম উপাধ্যায়। গত সপ্তাহ জুড়েই সংবাদের শিরোনামে ছিল প্রিয়াঙ্কা চোপড়ার তুতো ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের খুঁটিনাটি। ভাইয়ের বিয়ের জাঁকজমকপূর্ণ প্রতিটি অনুষ্ঠানে দেখা মিলেছে প্রিয়াঙ্কা চোপড়ার। শগুন নেওয়া থেকে শুরু করে নাচা-গানা সবেতেই অংশগ্রহণ করেছেন অভিনেত্রী। স্ত্রীকে সঙ্গ দিতে পপ তারকা নিক জোনাসও শ্যালকের বিয়েতে হাজির হয়েছিলেন। যদিও এই মূহুর্তে দক্ষিণী ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কারণেই ভারতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

৯ বছর পর SS রাজামৌলির ছবির মাধ্যমে ফের দেশীয় ছবিতে প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী। সেই কারণেই দেশে রয়েছেন এখন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাতেই সাপে বর! গত ৫ ফেব্রুয়ারি মুম্বইতেই বসেছিল প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের আসর। রীতি মেনেই নীলম উপাধ্যায়কে বিয়ে করছেন সিদ্ধার্থ চোপড়া। আর তাতেই ঘটল বিপত্তি। বিয়ের মাত্র তিন দিন পর, অসুস্থ হয়ে পড়লেন নীলম। হলদি আচারের জন্যে ভয়ানক অ্যালার্জিতে আক্রান্ত হয়েছেন নীলম। গায়ে বড় বড় ফোস্কা দেখা গিয়েছে তাঁর। আর নীলমের সেই ছবিগুলি ভাইরাল হতেই চমকে গিয়েছেন নেটপাড়া। তাঁদের বিয়ের আগে জমকালো হলদি অনুষ্ঠান হয়েছিল। আর হলুদের জন্যেই অসুস্থ হয়ে পড়েছেন নীলম।

 

 

View this post on Instagram

 

A post shared by Moviemaafia (@moviemaafia)

গত ১০ ফেব্রুয়ারি নীলম তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে জানান যে, রোদ, আর হলুদের পেস্ট তাঁর গায়ে লাগানোর পর তার অ্যালার্জি হয়েছে। তিনি কীভাবে এই অ্যালার্জি থেকে মুক্তি পাবেন, ভক্তদের থেকে তার পরামর্শ চেয়েছেন। ভিডিওতে তিনি উল্লেখ করেছেন, “পৃথিবীতে কি হল????? আমার মনে হয় এটা সূর্যের আলোতে হলুদের পেস্টের প্রতিক্রিয়া। যদিও অনুষ্ঠানের কয়েকদিন আগে আমি একটি প্যাচ টেস্ট করেছিলাম এবং সবকিছু ঠিক ছিল। কোন প্রতিকার আছে?” এদিকে সোশ্যাল মিডিয়ায় এখনও নীলম এবং সিদ্ধার্থের বিয়ের মূহুর্তগুলি ভাইরাল হয়ে চলেছে।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]