Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

। সেখানেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটিই এখন আলোচনায়। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ভাইয়ের বিয়েতে শাগুন নিতে যাচ্ছেন। তাঁর পরনে ছিল একটি গোলাপি রঙের কুর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একে একে দুই বোনের বিয়ে গেল, কিন্তু পাত্তা নেই দেশি গার্লের। হ্যাঁ, ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি চোপড়া, ২০২৪ সালের শুরুতেও গাঁটছড়া বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়ার আরেক তুতো বোন মীরা চোপড়া। কিন্তু কোনও বোনের বিয়ের অনুষ্ঠানেই উপস্থিত হননি গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। এই নিয়েও কম কটাক্ষের ভাগিদার হতে হয়নি দেশি গার্ল। অথচ পরিণীতি চোপড়ার বিয়ের পরেই শিল্পপতি মুকেশ আম্বানির ডাকে দেশে ফিরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে অভিনেত্রীকে সকলেই স্বার্থান্বেষী বলে অভিযুক্ত করেছিলেন। অনেকেই দাবি করেছিলেন, টাকার লোভে আত্মীয়তা ভুলছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বোনেদের বিয়েতে উপস্থিত নাহলেও সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত হওয়া ভাইয়ের বিয়েতে উপস্থিত হয়েছেন দেশি গার্ল।

সেখানে অভিনেত্রীকে সস্তার ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল। আসলে, সম্প্রতি এস এস রাজামৌলির ছবির জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই কারণেই বর্তমানে মুম্বইতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলি পরিচালিত SSMB ছবিতে সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা, এটাই হবে ৯ বছরে পর তাঁর দেশীয় ছবিতে অভিনয়ে প্রত্যাবর্তন ছবি। যাই হোক, মুম্বইয়ে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের আসর বসেছে। সেখানেই ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল দেশি গার্লকে, পাশাপাশি পরিবারের সঙ্গে তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটিই এখন আলোচনায়। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ভাইয়ের বিয়েতে শাগুন নিতে যাচ্ছেন। তাঁর পরনে ছিল একটি গোলাপি রঙের কুর্তি। বিয়ের আচারের জন্যে তিনি ভিসকস সিল্কের কাপড় দিয়ে তৈরি সুন্দর ঢিলেঢালা কুর্তি সেট বেছে নিয়েছিলেন। এই পোশাকে দুর্দশা সুন্দরী দেখাচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

কিন্তু নেটপাড়ায় ভিডিওটি ভাইরাল হতেই নেটজেনদের চোখ পড়ে কুর্তিটির দামের উপর। কারণ প্রিয়াঙ্কার পরনের ওই কুর্তিটি ছিল ‘ওয়ান নোট টু’ ব্র্যান্ডের, যার দাম মাত্র ১৭,৬৯০ টাকা। যা প্রিয়াঙ্কা চোপড়ার বিশ্বজুড়ে খ্যাতির তুলনায় খুবই সস্তা বলে মশকরা করেছেন ভক্তরা। পোশাকের পাশাপাশি তিনি সাদা সানগ্লাস পরেছিলেন, সঙ্গে ছিল লুই ভ্যুইতোর হ্যান্ডব্যাগ, কানের দুল এবং তিনি ফ্ল্যাট জুতো পরেছিলেন। হালকা মেকআপে তিনি নিজের চেহারা সম্পন্ন করেছিলেন। খোলা চুল, হালকা লিপস্টিকে অভিনেত্রীর সৌন্দর্য যেন ঠিকরে বেরোচ্ছিল। এদিকে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন অভিনেত্রী। সেই অনুশীলনের একটি ভিডিও তিনি শেয়ার করেছিলেন। যাই হোক না কেন, এত বড় অভিনেত্রী হয়েও অভিনেত্রীর এই দেশি স্টাইলের বিষয়টি সবাইকে মুগ্ধ করেছেন।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00