Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্কারের দৌড়ে ঢুকে পড়ল হিন্দি ভাষায় নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘অনুজা’। মার্কিন পরিচালক অ্যাডাম জে গ্রেভস পরিচালিত ছবিটি ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি (লাইভ অ্যাকশন) বিভাগে মনোনীত হয়েছে। মার্কিন পরিচালকের ছবি হলেও ‘অনুজা’ নির্মাণের ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, গুনীত মোঙ্গার। অস্কার জয়ের ক্ষেত্রে ‘অনুজা’র লড়াই ‘এ লিয়েন’, ‘দ্য লাস্ট রেঞ্জার’, ‘আইএম নট এ রোবট’ এবং ‘দ্য ম্যান হু কুড নট রিমেন সাইলেন্ট’ –এর সঙ্গে।

মার্কিন পরিচালক  অ্যাডাম জে গ্রেভস পরিচালিত ‘অনুজা’র গল্পের নায়িকা ৯ বছরের এক বালিকা। যে নিজের বড় বোন পলকের সঙ্গে একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকের কাজ করে। ৯ বছরের অনুজা ছোট বেলাতেই এমন এক সিদ্ধান্ত নেয় যা তার জীবনকে অন্য খাতে প্রবাহিত করে। আর ওই সিদ্ধান্ত শুধু অনুজার ব্যক্তিগত জীবনেই নয়, পারিবরিক জীবনেও ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।

‘অনুজা’ নির্মাণের ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে ভারতীয় পরিচালক মীরা নায়ারের পরিবারের সঙ্গে জড়িত সালাম বালক ট্রাস্ট এবং অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শাইন গ্লোবাল। এর মধ্যে সালাম বালক ট্রাস্ট ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের পথশিশুদের নিয়ে কাজ করে। কার্যনির্বাহী প্রযোজক হিসাবে ‘অনুজা’র সঙ্গে জুড়েছেন দু’বারের অস্কারজয়ী গুনীত মোঙ্গা। এছাড়াও অভিনেতা মিন্ডি কলিং এবং এক সময়ের বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও অসাধারণ গল্প বলা ছবির সঙ্গে যুক্ত রয়েছেন।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00