Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

জানা গিয়েছে, SSMB29-র জন্য প্রিয়াঙ্কা পারিশ্রমিক নেবেন ৩০ কোটি টাকা। আর কৃষ ৪-এর জন্যও তার পারিশ্রমিক ২০-৩০ কোটি টাকার মধ্যে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পরেই লস অ্যাঞ্জেলসে পাকাপাকি সংসার পেতেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় ৯ বছর বলিউডে মুখ দেখান নি। মাঝে বলিউডের কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যাই হোক, বর্তমানে স্বামী নিক জোনাস, মেয়ে মালতিকে নিয়ে লস অ্যাঞ্জেলসেই বসবাস করছেন তিনি। হলিউড চলচ্চিত্রে এখন তিনি সক্রিয়। যদিও খুব শীঘ্রই ভারতীয় চলচ্চিত্রে প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী। দক্ষিণী পরিচালক SS রাজামৌলির SSMB29 ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে অভিনেতা মহেশবাবুর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ইতিমধ্যেই ভারতে শুটিং শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও শোনা যাচ্ছে, হৃতিক রোশনের ‘কৃষ 4’-এও অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

দিন কয়েক আগেই ‘কৃষ 4’-এর ঘোষণা দিয়েছেন রাকেশ রোশন। সঙ্গে জানিয়েছেন ‘কৃষ 4’-পরিচালনা করবেন তাঁর ছেলে হৃতিক। তবে ছবির নায়ক হৃতিক হলেও এখনও ছবির নায়িকার নাম ঘোষণা করা হয়নি। এদিকে সূত্রের খবর, ‘কৃষ’ সিরিজের সকল ছবির কলাকূশলীদরা ‘কৃষ 4’- এ যোগ দেবেন। থাকতে পারেন প্রীতি জিনতাও। যিনি ছবির প্রথম সিরিজ ‘Koi Mil Gaya….’ তে হৃতিকের নায়িকা হয়েছিলেন। আর ‘কৃষ’-এর আরও দুটি সিরিজে নায়কের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার শোনা যাচ্ছে, কৃষ 4-এর তিনি অভিনয় করবেন। যিনি আবারও দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে তার স্থান পুনরুদ্ধার করছেন। জানা গিয়েছে, SSMB29-র জন্য প্রিয়াঙ্কা পারিশ্রমিক নেবেন ৩০ কোটি টাকা। আর কৃষ ৪-এর জন্যও তার পারিশ্রমিক ২০-৩০ কোটি টাকার মধ্যে হবে। তবে, এমনও জল্পনা রয়েছে যে, প্রিয়াঙ্কা একটি নির্দিষ্ট পারিশ্রমিকের পরিবর্তে ছবির লাভের অংশও নিতে পারেন। যা প্রায়শই শীর্ষ-স্তরের তারকারা বড় বাজেটের প্রকল্পগুলির জন্য গ্রহণ করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের গোড়ার দিকে ‘কৃষ ৪’-এর শুটিং শুরু হবে। আর প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং হৃতিক রোশন হলেন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত “কৃষ” এর নায়ক-নায়িকা। তাঁদের রসায়নে দেশবাসীকে মুগ্ধ করেছিল। তাই প্রিয়াঙ্কাকেকৃষ 4-এ ফেরানোর জন্যে লস অ্যাঞ্জেলসে তাঁর সঙ্গে দেখা করেছেন হৃতিক। বর্তমানে নিক জোনাসের সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে আছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সেখানে নিকের ব্রডওয়ে মিউজিক্যাল “দ্য লাস্ট ফাইভ ইয়ার্স” কনসার্ট চলছে। সেখানেই তাঁদের সঙ্গে দেখা করেছেন হৃতিক রোশন, সাবা আজাদে। ভক্তদের আনন্দের জন্য, হৃতিক আজ সকালে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবা, প্রিয়াঙ্কা, নিক এবং তার সহ-অভিনেতা অ্যাড্রিয়েন ওয়ারেনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এরপর থেকেই উত্তেজিত ভক্তরা। সবাই আশা করছেন, প্রিয়াঙ্কার সঙ্গে কৃষ 4 এর আলোচনা করতেই দেশি গার্লের সঙ্গে দেখা করেছেন হৃতিক। এদিকে কৃষ 4-এ হৃত্বিক এবং প্রিয়াঙ্কার পুনর্মিলন ছাড়াও, দুই দশকেরও বেশি সময় পর জাদুর প্রত্যাবর্তনও আশা করছে ভক্তরা।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

‘কৃষ ৪’ পরিচালনা নিয়ে বড় ঘোষণা রাকেশ রোশনের, কে হবেন পরিচালক?

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00