নিজস্ব প্রতিনিধি, দিঘা : মন্দির উদ্বোধনের পর দিঘায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জন্মাষ্টমী। সকালে মঙ্গলআরতি দিয়ে শুরু হয়েছে পুজো। রীতি মেনে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী অনুষ্ঠান। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল। মহাসমারোহের সঙ্গে পুজোর কাজ চলছে।
চলতি বছরে অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই প্রথম সেখানে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে। জন্মাষ্টমী উপলক্ষ্যএ সকাল ৬টা এথকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। আচার অনুষ্ঠানের মাধ্যেমে পুজোর কাজ চলছে। সকাল ৬টায় দরজা খোলার পরে সাড়ে ছটায় মঙ্গল আরতি হয়েছে। সাড়ে সাতটায় কীর্তন অনুষ্ঠান পালন করা হয়েছে। খোল, কীর্তন কৃষ্ণনাম হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে পর্যটকরাও ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। সমুদ্র সৈকতে যেমন মানুষের ভিড় থাকে, তেমন মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছে অনেককে। শুক্রবার স্বাধীনতা দিবস ছিল, শনিবার জন্মাষ্টমী, রবিবার ছুটি। পর পর তিনদিন ছুটি থাকায় অনেকেই একটানা ছুটি নিয়ে চলে গিয়েছেন দিঘায়। জগন্নাথ মন্দিরের দর্শন করতে সেখানে হাজির হচ্ছেন অনেকে। দিঘার প্রায় সব হোটেল বুকিং হয়ে গিয়েছে।
জগন্নাথদেবদের সঙ্গে রাধা-কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ফুলে মালা, ধূপ-চন্দনে সজ্জিত করে তোলা হয়েছে।সকাল তেকেই মন্দির চত্বরে চলছে কীর্তন হরিনাম। হোটেল ভাড়ায় যাতে পর্যটকরা প্রতারিত না হন, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবসে নাশকতা এড়াতে দিঘা, মন্দারমণির সৈকত ও দিঘার জগন্নাথ মন্দিরের ও দিঘা সীমান্তে নজরদারি রাখছে পুলিশ। স্পিড বোট ও জেট স্কি নিয়ে টহল দিচ্ছে পুলিশবাহিনী। হোটেলগুলোতেও রয়েছে নজরদারি। হোটেলগুলোতে য।াতে কালোবাজারি না হয় সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে।