আজ রাধাষ্টমী, পুজোর সময় পাবেন কতক্ষণ, জেনে নিন উপবাসের সঠিক নিয়মকানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার ৩১ অগস্ট রাধাষ্টমী পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই উৎসবটি। শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পর রাধাষ্টমী পালিত হয়। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং অত্যন্ত ভক্তির সঙ্গে শ্রীকৃষ্ণ ও রাধারানির পুজো করেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়ার আগে, অবশ্যই রাধারানির নাম নেওয়া হয়। ভক্তরা সর্বদা ‘রাধে-কৃষ্ণ’ বলেন, কখনওই কিন্তু ‘কৃষ্ণ-রাধে’ বলেন না। পৌরাণিক বিশ্বাস অনুসারে, রাধার নাম জপ করলে শ্রীকৃষ্ণ খুশি হন। দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ প্রাপ্তি হয়।

পুজো পদ্ধতি, মন্ত্র এবং শুভ সময়

রাধাষ্টমী তিথি ৩০ অগস্ট রাত ১০:৪৬ মিনিটে শুরু হবে। ১ সেপ্টেম্বর রাত ১২:৫৭ মিনিটে গিয়ে শেষ হবে। উদয় তিথি অনুসারে রাধাষ্টমীর উপবাস ৩১ অগস্ট পালিত হবে। শ্রী রাধারানির পুজোর শুভক্ষণ এদিন সকাল ১১:০৫ মিনিট থেকে শুরু হবে, যা দুপুর ০১:৩৮ মিনিট পর্যন্ত থাকবে।

পুজো বিধি

রাধাষ্টমীর সকালে জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার জলাভিষেক করুন। পঞ্চামৃত গঙ্গাজল দিয়ে রাধারানির অভিষেক করুন। শ্রীরাধাকে লাল চন্দন, লাল ফুল দিয়ে সাজিয়ে পুজো করুন। সিংহাসনের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনি এই দিনে চাইলে উপবাসে রাখতে পারেন, সেই সঙ্গে শ্রীরাধা চল্লিশা পাঠ করুন।

গুরুত্ব

রাধাষ্টমীর দিনে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে রাধারানি এবং শ্রীকৃষ্ণের পুজো করলে সকল সমস্যা দূর হয়, ইচ্ছা পূরণ হয়। উপবাসের শুভ প্রভাবের কারণে বিবাহিত জীবনে সর্বদা সুখে থাকে।

শ্রীকৃষ্ণের আগে কেন নেওয়া হয় রাধারানির নাম? জেনে নিন নেপথ্য কাহিনি

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

তাজা ফুল আর সুগন্ধি মোমবাতিতে সাজিয়ে তুলতে পারেন গোপালের পালঙ্ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]