আচমকাই উত্তাল সমুদ্র! দিঘায় মৃত্যু পর্যটকের! নুলিয়াদের প্রচেষ্টায় প্রাণরক্ষা একজনের

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা :  রাত পোহালেই স্বাধীনতা দিবস। পর পর তিনদিন রয়েছে ছুটি। তাই ব্যাগ গুছিয়ে অনেকেই ছুটেছেন দিঘায়। একদিকে জগন্নাথ মন্দির দর্শন, অন্যদিকে ঘুরে আসা সবটাই করা হবে। বৃহস্পতিবার থেকে ভিড় বাড়তে শুরু করেছে দিঘায়। বহু পর্যটকরা নেমে পড়েছেন সমুদ্র সৈকতে। সেখানেই ওৎ পেতে ছিল, বিপদ তা বুঝতেও পারেননি। উত্তাল সমুদ্রে তলিয়ে গিয়েছেন ২ পর্যটক। দ্রুত নেমে গিয়ে প্রথমে একজনকে, পরে আরেকজনকে নুলিয়ারা উদ্ধার করে। একজনকে বাঁচানো গেলেও একজনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, দিঘার সমু্দ্রে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে লিলুয়ার বাসিন্দা শঙ্কর হাজরার (৪৫)। উদ্ধার করার পর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ (৪২) প্রাণে বেঁচে গিয়েছেন। হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।  স্থানীয় সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগ এবং তীব্র বাতাসের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। এই সবকিছু সত্ত্বেও পর্যটকরা সমুদ্র স্নানে নেমেছিল। উত্তাল সমুদ্রের কারণে তলিয়ে যান শঙ্কর ও নারায়ণ। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও কোস্টগার্ড।

পর্যটকরা জানিয়েছেন, এদিন সমুদ্রের ঢেউয়ের উচ্চতা অনেকটা বেশি ছিল। বাকি পর্যটকরা সমুদ্রে স্নান করলেও ঢেউ আসার আগে সমুদ্রতটে চলে আসতে পারলেও দুজন পারেনি। তাঁরা জলে তলিয়ে যায়। সমু্দ্র উত্তাল থাকার করাণে পর্যটকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

স্বাধীনতা দিবসের আগে দিঘায় বাড়তি নজরদারি, হোটেলগুলোকে বিশেষ নির্দেশিকা

সুখবর! বালুরঘাট থেকে দীঘাগামী বাস পরিষেবা শুরু, ২ মাসে ভাড়ায় বিপুল ছাড়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]