নিজস্ব প্রতিনিধি, ঘোকসাডাঙা : মাথাভাঙার উত্তমকুমার ব্রজবাসীর পর এবার এনআরসি নোটিশ পেলেন আরও এক কোচবিহারের বাসিন্দা। মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়াড়বাড়ি এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসকে নোটিশ পাঠিয়েছে অসম সরকার।
জানা গিয়েছে, বছর ৭৫-র নিশিকান্ত দাস নোটিশ পান অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে। সেখানে লেখআ রয়েছে, বাংলাদেশ থএকে ভারতে অনুপ্রবেশ করেছে সে। ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। তিনি যে ভারতীয় সেই নিয়ে ৩টি নথিও দেওয়া হয়েছে। কিন্তু সেগুলোকে গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ।
কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা উত্তর কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে সোচ্চার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-র জুলাইতেই গাজির হয়েছিলেন উত্তম কুমার ব্রজবাসী। সেখানেই অসম সরকারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সুপ্রিমো। কিন্তু তারপরেই আরো ১ কোচবিহারবাসীকে এনআরসি নোটিশ পাঠানোর অভিযোগ উঠল। ফলাকাটার অঞ্জলী শীল নামে এক মহিলাকেও এনআরসি নোটিশ পাঠানোর কথা জানা গিয়েছে।
সূত্রের খবর, ২৬ বছর আগে কাজ করতে অসম গিয়েছিলেন নিশিকান্তবাবু। সেই সময় তাঁকে বাংলাদেশী বলে আটক করা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় নথি জমা করার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে।কোচবিহারেও ফিরে আসেন তিনি। তারপর আর অসমে যাননি। আচমকাই তাঁর কাছে এনআরসির নোটিশ আসে। নোটিশ পেয়ে জমির কাগজপত্র থেকে শুরু করে ভোটার কার্ড, আধারকার্ড অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে পেশ করেন। সেই সকল নথি অগ্রাহ্য করে আদালত। তাঁকে ভোটার তালিকায় পিতার নাম দেখাতে বলা হয়। নিশিকান্তের বক্তব্য, তিনি ভারতীয়। প্রয়োজনীয় সকল নথি রয়েছে। কোনও প্রমাণ আর তিনি দেখাবেন না।