নিজস্ব প্রতিনিধি : কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে। জেলাওয়াড়ি বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ব্লকভিত্তিক প্রচার শুরু করলেন তিনি। জেলাভিত্তিক বৈঠকের কথা আগেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ব্লক ভিত্তিক বৈঠক করলেন তিনি। ব্লকের নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি।
ব্লক ভিত্তিক প্রচারে আরো বেশি করে জোর দিতে হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেছেন, সবাইকে সবার সাথে চলতে হবে। কাউকে এক ইঞ্চি জমি ছাড়া চলবে না। কোচবিহার ও আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্বে সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব রাখা চলবে না। সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। কোচবিহার লোকসভার ফল ধরে রাখার বার্তাও দিয়েছেন।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই প্রস্তুতি শুরু দিয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ধরে ধরে সাংগঠনিক শক্তি নিয়ে রণকৌশন নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। সোমবার কোচবিহার জেলার সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরেছেন অভিষেক। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, সেখানে যেমন আলোচনা হয়েছে এসআইআর নিয়ে, তেমন উঠে এসেছে এনআরসি প্রসঙ্গ। ২৬-র নির্বাচনের আগে উত্তরবঙ্গে শক্তিকে একত্রিত করে সাংগঠনিক লড়াই আরও জোরদার করা হচ্ছে।
ইতিমধ্যে তৃণমূলের রাজ্যস্তরে বা জাতীয়স্তরে পরিবর্তন সম্পূর্ণ হয়েছে। ব্লকস্তরে পরিবর্তন নিয়েও এদিন আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে কিছু না ঠিক করা হয়েছে। সেই নাম যাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে। তারপরেই নামের তালিকা প্রকাশিত হবে। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারের সাংগঠনিক বৈঠক হয়েছে। সেই বৈঠকেও ব্লক স্তরের পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারের বৈঠকেও উঠেছে বাঙালি অস্মিতাকে আঘাত করার প্রসঙ্গ। সবকিছুর উর্ধ্বে, একসঙ্গে চলার বার্তা।